রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিতর্ক প্রতিযোগিতা : দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রধান বাধা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ফটিকছড়ি দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। পৌরসদরস্থ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও)অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে ইউএনও বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতির অবসান ঘটলে আমাদের দেশেও ইতিবাচক পরিবর্তন আসবে এবং বাধাহীনভাবে উন্নতির দিকে এগিয়ে যাবে। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি দুর্নীতি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

মুখ্য আলোচক ছিলেন, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল হায়দারের সভাপতিত্বে সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক পল্লবী খাস্তগীর। প্রতিযোগিতার বিচারক ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, প্রকল্প কর্মকর্তা আলী নুর মিয়াজী, একাডেমিক সুপারভাইজারআকরাম হোসেন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড.আহম্মদ কবির (করিম),আহম্মদ আলী চৌধুরী, সৈয়দা নাসরীন আক্তার কেমি, রুহুল আমিন প্রমূখ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয়, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়।এতে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় রানার আপ হয়।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত