রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আইসিসিকে চিঠি দিয়েছেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল : বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং অর্থায়ন স্থগিত করতে বলেছেন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নতুন সংকটের মুখে পড়েছে। সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে বিসিবির অর্থায়ন স্থগিত রাখার অনুরোধ করেছেন বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। একই সাথে বর্তমান বোর্ডের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি সভাপতি।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আইসিসিকে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি পাঠান আমিনুল। সেখানে তিনি বিসিবির বর্তমান কাঠামো নিয়ে আপত্তি তোলেন। একই সাথে তাকে বিসিবি সভাপতি হিসেবে পুনর্বহালের দাবি জানান।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিনুল তার চিঠিতে বর্তমান বিসিবির কমিটি গঠনের প্রক্রিয়ার বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তার দাবি, তাকে সরিয়ে দেওয়া এবং পরবর্তী বোর্ড গঠন প্রক্রিয়া আইনি ও প্রশাসনিকভাবে প্রশ্নবিদ্ধ।আইসিসিকে তিনি অনুরোধ করেছেন, বিসিবিকে যেন কোনো আর্থিক সহায়তা দেওয়া না হয়। বিসিবির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, আমিনুল আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অর্থায়ন স্থগিতের অনুরোধ করেছেন। সূত্রটির দাবি, চিঠির বিষয়টি আইসিসি বিসিবিকে জানিয়েছে। এরপর বিসিবি নিজেদের আইনজীবী দলের সাথে আলোচনা করে আইসিসিকে জবাব দিয়েছে। তবে এ বিষয়ে আমিনুল ইসলামের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। ক্রিকবাজ জানিয়েছে, তার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বার্তা পাঠানো হলেও তিনি জবাব দেননি।

তবে এখন পর্যন্ত আইসিসির পক্ষ থেকে এ বিষয়ে প্রকাশ্যে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বিসিবিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত অবস্থান জানায়নি। আপাতত বিষয়টি চিঠি, জবাব ও আইনি ব্যাখ্যার পর্যায়েই আছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হওয়া বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের দাবি ওঠে। তামিম ইকবালের নেতৃত্বে একটি পক্ষ সেই নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখার দাবি জানায়। বলা হয়, ঢাকার ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টি ক্লাব তদন্তের পক্ষে ছিল। পরে জাতীয় ক্রীড়া পরিষদ তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই আমিনুল নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়। এরপর আরেকটি নির্বাচনের মাধ্যমে জনাব তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি গঠিত হয়।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত