রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

শেষ খেলায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২৪ বছর পর প্রথম জয় পেলো তুরস্ক

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ২ : ৩ তুরস্ক 

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল তুরস্ক। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-২ সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। মনে হচ্ছিল, ড্রতেই শেষ হবে খেলা। কিন্তু খেলার একদম শেষ মিনিটে গিয়ে  গোল করেন তুরস্কের কান আইহান এবং শুক্রবার সকালের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারায় তুরস্ক। এই ম্যাচ শুরুর আগেই নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নকআউট পর্বের টিকিট। আর দুই ম্যাচ হারায় আগেই বাদ পড়ে গিয়েছিল তুরস্ক নিয়মরক্ষার ম্যাচটি জিতে শেষটা ভালোভাবে করতে পারল তুরস্ক। দলের হয়ে গোল তিনটি করেন আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ ও কান আয়হান। যুক্তরাষ্ট্রের পক্ষে জালের দেখা পান অস্টিন ট্রাস্টি ও সেবাস্তিয়ান বেরহাল্টার।

২০০২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুর দুই ম্যাচ হেরেছিল তুরস্ক। এমনকি কোনো গোলই করতে পারেনি তারা। বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর এবার ২৪ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম গোল ও প্রথম জয় পেল তুরস্ক।

শুক্রবার সকালের ম্যাচটিতে পরাজয়ের স্বাদ পেলেও খেলায় স্পষ্ট দাপট ছিলো যুক্তরাষ্ট্রের। ম্যাচজুড়ে গোলের জন্য তারা করে মোট ১৯টি শট। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ১০টি শট করে ৪টি লক্ষ্যে রাখতে পারে তুরস্ক।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত