শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন জনাব সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

পর্বত, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুইদিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনী। ক্লাবটির প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপি এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রেসিডেন্ট শোয়েব ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানে সাঈদ আল নোমান বলেন, ‘পর্বতারোহণ একটি খেলা, একটি শিল্প। এই খেলাতে চট্টগ্রামের তরুণদের আরোও এগিয়ে দিতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। আমি প্রত্যাশা করি চট্টগ্রামে শীঘ্রই একটি ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে। তরুণদের সাথে সম্পৃক্ত সবকিছুতেই আমার আগ্রহ থাকে। এই পর্বতারোহণ খেলাটার সাথে যেহেতু মূলত তরুণরাই যুক্ত, আমি সর্বতোভাবে এর সাথে সংশ্লিষ্টদের সাথে সম্পৃক্ত থাকতে চাই। একটা প্রকৃতিবান্ধব রাষ্ট্র গড়তে তরুণদের প্রকৃতির সাথে সম্পৃক্ত থাকাটা জরুরি।

শোয়েব ফারুকী বলেন, ‘ভার্টিক্যাল ড্রিমার্স এর তরুণেরা পর্বতারোহণ নামক খেলাটার পাশাপাশি দারুণ সব আলোকচিত্র তুলে তাদের স্বাক্ষর রেখেছে। অতি উচ্চতার প্রতিকূল পরিবেশে ক্যামেরা বের করাও কোন সহজ কাজ নয়। সেই জায়গায় অতি ঝুকিপূর্ণ এই খেলাটায় দারুণ দক্ষতা দেখানোর পাশাপাশি অসাধারণ সব আলোকচিত্র তুলে আনায় এই প্রদর্শনীর আলোকচিত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘ পর্বতারোহণ খেলাটা হয় দুনিয়ার দূরতম প্রান্তে। সরাসরি সম্প্রচার কিংবা অনলাইন স্ট্রিমিং এর এই যুগে সরাসরি দর্শকের সাথে সম্পৃক্ততা না থাকায় এটির কাঠিন্য আর দুরুহতা বোঝা মুশকিল। ছবির মাধ্যমে হলেও দর্শকরা দূর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবে।

‘পিকস, পিপল, পারস্প্যাক্টিভ’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। ভার্টিক্যাল ড্রিমার্স এর এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নস টেলোস, ক্রাফট ফ্যাশন লিমিটেড ও ট্রাভেল প্রো। আয়োজনের সার্বিক সহযোগিতার আছেন বিষুব আর্ট অর্গানাইজেশন, গিরি ও ক্যানভাস অব কালার।

প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে শতাধিক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত