রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ইরাককে নিয়ে ছেলেখেলা সেনেগালের : ৫-০

ক্রীড়া প্রতিবেদক

সেনেগাল ৫ : ০ ইরাক

ইরাককে ৫-০ গোলে হারিয়ছে সেনেগাল। এই জয়ে বিশ্বকাপে নকআউট পর্বে অংশগ্রহণ নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আফ্রিকার দলটি। ৫-০ গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল হিসেবে এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি গড়লো সেনেগাল।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই ইরাকের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে সেনেগাল। সেই চাপের ফল আসে ম্যাচের মাত্র ৪ মিনিটে। ডি-বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন আবদুলায়ে সেক।

প্রথম গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরও বড় বিপদে পড়ে ইরাক। ম্যাচের ১৩তম মিনিটে সেনেগালের অধিনায়ক সাদিও মানে দ্রুতগতিতে বল নিয়ে ডি-বক্সে ঢুকে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলে তাকে ফাউল করেন ইরাকের সেন্টার-ব্যাক রেবিন সুলাকা। নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করায় সরাসরি লাল কার্ড দেখিয়ে সুলাকাকে মাঠের বাইরে পাঠান ম্যাচের রেফারি।

১০ জনের দলে পরিণত হওয়া ইরাক ম্যাচে টিকে থাকার কঠিন পরীক্ষার মুখে পড়ে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও, ৫৬ মিনিটের পর মাত্র ২৬ মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও ৪টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৬ মিনিটে ইরাকের নিজেদের অর্ধে জিদান ইকবালের এক মারাত্মক ভুলের সুযোগ নেয় সেনেগাল। তার পা থেকে বল কেড়ে নিয়ে লামিন কামারা নিঃস্বার্থভাবে পাশে থাকা ইসমাইলা সারকে বল বাড়িয়ে দেন। এত কাছ থেকে ঠাণ্ডা মাথায় গোল করতে কোনো ভুল করেননি সার, যার ফলে ২-০ তে এগিয়ে যায় দল। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৫৯ মিনিটে মাঠে নেমে নিজের প্রথম স্পর্শেই বাজিমাত করেন বদলি খেলোয়াড় পাপে গেয়ে। মাঠে নামার মাত্র ২ মিনিটের মাথায় এক দুর্দান্ত শটে দলের পক্ষে ৩য় গোলটি করেন তিনি।

ইরাকের রক্ষণভাগকে পুরোপুরি ভেঙে দিয়ে ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে স্কোরলাইন ৪-০ করেন এই পাপে গেয়ে। এরপর ম্যাচের শেষ দিকে, ৮২ মিনিটে ইরাকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইলিমান এনদিয়ায়ে। তার চমৎকার ফিনিশিংয়ে ৫-০ গোলের এক রাজকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান লায়নরা।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত