রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর চমক : কেপ ভার্দে সরাসরি নকআউট পর্বে

ক্রীড়া প্রতিবেদক

কেপ ভার্দে ০ : ০ সৌদি আরব

অভিষেক বিশ্বকাপেই পুরো বিশ্বের সকল ফুটবলপ্রেমীদের চমকে দিয়ে নতুন এক রূপকথার জন্ম দিল কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করে ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি।প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে আটকে দিয়ে ০-০ গোলে ড্র করে তারা। দ্বিতীয় ম্যাচে লড়াকু ফুটবল খেলে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা আনে। আর শুক্রবার রাতে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি শেষ ৩২-এ জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেছে স্পেন।

এই ম্যাচে কেপ ভার্দের নায়ক ছিলেন যথারীতি ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন তিনি। ৬৬তম মিনিটে মোহাম্মদ আবু আল-শামাতের শক্তিশালী শট এবং ৯২তম মিনিটে আবদুল্লাহ আল-হামদানের প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন অভিজ্ঞ এই গোলকিপার।

অন্যদিকে, কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। ৫০তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৭৪তম মিনিটে লারোস দৌরতে শট রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নুনো ডা কস্তা জয়ের সুবর্ণ সুযোগ পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। উভয় দলই সুযোগ নষ্ট করায় খেলা শেষ হয় গোলশূন্য সমতায়।

খেলা শেষ হওয়াট কয়েক মিনিট পরই আসে সুখবর। স্পেন উরুগুয়েকে হারিয়ে দেওয়ায় গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় স্থান নিশ্চিত হয় কেপ ভার্দের। অভিষেকেই বিশ্বকে চমকে দেওয়া কেপ ভার্দের সামনে এবার আরও বড় পরীক্ষা। নকআউট পর্বে তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য সেই লড়াইকে সামনে রেখে আরেকটি ‘মহাবিস্ময়’ উপহার দেওয়ার স্বপ্ন বুনছে ব্লু শার্কসরা।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত