রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

গোলকিপারের অবিশ্বাস্য ভুলে গ্রুপ পর্ব থেকেই বাদ উরুগুয়ে

ক্রীড়া প্রতিবেদক
স্পেন ১ : ০ উরুগুয়ে

উরুগুয়ের ফুটবল ইতিহাসে অন্যতম এক বিরহের রচিত হলো। ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের স্নায়ুক্ষয়ী ম্যাচে স্পেনের কাছে গোলকিপারের অমার্জনিয় ভুলে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ও সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল, আর উরুগুয়ে গ্রুপে তৃতীয় হয়ে তাদের ফুটবল ইতিহাসে মাত্র পঞ্চমবারের মতো গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল।

স্পেনের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে রক্ষণভাগ গুছিয়ে ভালোই শুরু করেছিল উরুগুয়ে। কিন্তু আক্রমণভাগে ডারউইন নুনেজ এবং কানোপিওদের ব্যর্থতায় গোল আসছিল না। প্রথমার্ধে রদ্রিগো বেনতানকুরের দূরপাল্লার শটটিই ছিল উরুগুয়ের সেরা সুযোগ, যা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোনের পোস্টের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচে দুই দলের গোলরক্ষকদের দুর্বল ক্লিয়ারেন্স আগে থেকেই ভুলের আভাস দিচ্ছিল, আর সেই রক্তক্ষরণটা হলো উরুগুয়ে শিবিরে। কেপ ভার্দের বিপক্ষে ২-২ ড্রয়ের ম্যাচেও খলনায়ক বনে যাওয়া ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা প্রথমার্ধের শেষ দিকে এক অবিশ্বাস্য ভুল করে বসেন। লামিন ইয়ামাল পড়ে যাওয়ার পর মার্কোস ইয়োরেন্তে ডান প্রান্ত থেকে একটি নিচু ক্রস বাড়ান। স্পেনের আলেক্স বায়েনা উরুগুয়ের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে একটি দুর্বল শট নেন। কিন্তু বলটি তালুবন্দী করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন মুসলেরা। এককথায় অবিশ্বাস্য একটি ঘটনা। এই ভুলের মাশুল হিসেবে দ্বিতীয়ার্ধে তাকে তুলে সের্হিও রোচেতকে নামানো হয় এবং বেঞ্চে বসেই দলের বিদায় দেখতে হয় মুসলেরাকে। দলের দুঃখ বাড়িয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন মাঝমাঠের তারকা মানুয়েল উগার্তে।

দ্বিতীয়ার্ধে এক গোলে এগিয়ে থাকা স্পেন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। উরুগুয়ের অলিভেরা এবং দে লা ক্রুজ স্প্যানিশ গোলরক্ষককে কিছুটা পরীক্ষা করলেও দলগতভাবে তারা খেই হারিয়ে ফেলেছিল।  শেষ দিকে স্পেনের ফেরান তোরেস ওয়ান-টু-ওয়ান পজিশনে গোল করার সহজ সুযোগ মিস করেন, তার শটটি বারে লেগে ফিরে আসে। অন্যদিকে ম্যাচের শেষ মুহূর্তে ডারউইন নুনেজের একটি দায়িত্বজ্ঞানহীন ব্যাকহিল উরুগুয়ের শেষ আক্রমণটি নসাৎ করে। উল্টো ম্যাচ শেষের কিছুক্ষণ আগে ডিফেন্ডার পাউ কুবার্সিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন উরুগুয়ের কানোপিও। খেলা শেষের বাঁশি বাজার সাথে সাথে সমাপ্ত হয় উরুগুয়ের ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অভিশপ্ত মিশন।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত