রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ সেরা বেলজিয়াম

ক্রীড়া প্রতিবেদক

বেলজিয়াম ৫ : ১ নিউজিল্যান্ড

যে লক্ষ্য নিয়ে বেলজিয়াম মাঠে নেমেছিল, তা তারা পূরণ করেছে দাপটের সঙ্গেই। নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে ইউরোপের পরাশক্তিরা। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্ড্রো ট্রসার্ড। একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও আলেক্সিস সালমাইকের্স।

ম্যাচের প্রথমার্ধে বেলজিয়াম মাত্র ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠের পুরো আধিপত্য ছিল তাদের একচেটিয়া। দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে তাদের সেই আক্রমণাত্মক কৌশলের সুযোগ নিয়ে নিজেদের জাত চেনানোর আরও বড় সুযোগ পেয়ে যায় বেলজিয়াম। ফলে দুই দলের শক্তির ব্যবধানটা মাঠে স্পষ্ট হয়ে ওঠে।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই নিউ জিল‍্যান্ডকে চেপে ধরে বেলজিয়াম। দ্বাদশ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু ট্রসার্ডের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন নিউ জিল‍্যান্ডের একজন । পরের মিনিটে আরেকটি সুযোগ কাজে লাগাতে পারেননি ডে ব্রুইনে। ২০তম মিনিটে হ‍্যান্ডবলের জন‍্য বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। ভিএআরের পরামর্শে মনিটরে হ‍্যান্ডবলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।

গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামের। শুরু থেকে নিউ জিল‍্যান্ডের রক্ষণে ভীতি ছড়ানো ট্রসার্ডই ২৮তম মিনিটে খুঁজে নেন জাল। এতে অবশ‍্য নিউ জিল‍্যান্ডের রক্ষণের দায় কম নয়। কর্নার ক্লিয়ার করতে পারেনি তারা। বরং একজনের ডিফেন্ডারের পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। বাকিটা অনায়াসে সারেন আর্সেনাল ফরোয়ার্ড। ৪২তম মিনিটে ট্রসার্ডের কাছ থেকে বল পেয়ে ক্রসবারের উপর দিয়ে শট নেন ডে ব্রুইনে। পরের মিনিটে শার্লে ডে কেটলারের শট ঠেকান কিউই গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ান ট্রসার্ড। ৫০তম মিনিটে তার প্রথম শট লাগে এক সতীর্থর পায়ে, ফিরতি শটে ঠিকানা খুঁজে নেন ট্রসার্ড। কিছুই করার ছিল না গোলরক্ষকের। পাঁচ মিনিট পর লক্ষ‍্যে প্রথম শট রাখতে পারে নিউ জিল‍্যান্ড। এনজো শিফোকে (১৭) ছাড়িয়ে বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম‍্যাচ খেলার রেকর্ড গড়া থিবো কোর্তোয়া (১৮) কমতে দেননি ব‍্যবধান।৬৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ডে ব্রুইনে। আলগা বল পেয়ে একটু এগিয়ে গিয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন তিনি। ডাইভ দিয়েও নাগালে পাননি গোলরক্ষক।

৮৪তম মিনিটে এলিজা জাস্টের গোলে ব‍্যবধান কমায় নিউ জিল‍্যান্ড। কর্নার থেকে বল ফিস্ট করেন কোর্তোয়া। পেয়ে যান অরক্ষিত জাস্ট। তার গতিময় শট ঠেকাতে পারেননি অভিজ্ঞ গোলরক্ষক। দুই মিনিট পরেই কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন বদলি নামা অভিজ্ঞ স্ট্রাইকার লুকাকু। যোগ করা সময়ে লুকাকুর কাছ থেকে বল পেয়ে গতিময় শটে ব‍্যবধান আরও বাড়ান অরক্ষিত সালমাইকের্স। ছন্দে ফেরার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে দেশে ফিরছে নিউ জিল‍্যান্ড।

 

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত