শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা ‘কবিতা নিভৃতের আয়নায় দেখা যায় চুপচাপ ঝরে পড়ে অঝর শব্দমালা’

প্রেস বিজ্ঞপ্তি

‘কবিতা নিভৃতের আয়নায় দেখা যায়, চুপচাপ ঝরে পড়ে অঝর শব্দমালা| যেখানে আনন্দ ও ¯^প্নের মধ্য শিল্প নির্মিত হয়|’ ছোট কাগজ উপসর্গ, ভাটিয়াল এবং সবুজের জয়যাত্রার যৌথ উদ্যোগে গত ২৬শে জুন ২০২৬ শুক্রবার থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হলো কবি গোষ্ঠবিহারী সাহা রচিত ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা ও পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন|

বক্তারা আরো বলেন, ‘হৃদয়বৃত্তির কাছ থেকে যে কবিতা আমরা পাই, তা-ই জীবন| জীবনের মায়ায় জড়িয়ে থাকে আমাদের সময় ও অভিজ্ঞতার স্মৃতিময় পাঠ|’

কবি ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খানের সভাপতিত্বে অতিথি আলোচক ছিলেন মিরসরাই সরকার হাট এন.আর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু, ত্রিতরঙ্গ আবৃতি দলের সভাপতি দেবাশিস রুদ্র, কবি, সম্পাদক ও খড়িমাটির প্রকাশক মনিরুল মনির|

উপস্থিত থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি ও শিক্ষক গোষ্ঠবিহারী সাহা| জুহি সেনগুপ্তার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন দেবব্রত সেন, কমল দেববর্মন, বিশ্বজিত চক্রবর্তী, নুরুল করিম, আলমগীর মাসুদ, ˆহমন্তী বড়ুয়া অর্থী এবং বিলাসপতি বড়ুয়া এবং সেঁজুতি বড়ুয়া|

গ্রন্থ ও লেখক পরিচিতি পাঠ করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং শিক্ষক জুহি সেনগুপ্তা| কবি গোষ্ঠবিহারী সাহাকে সম্মাননা স্মারক প্রদান করেন ˆহমন্তী বড়ুয়া অর্থী| ¯^াগত বক্তব্যে গ্রন্থটির প্রকাশক আলমগীর মাসুদ| শুভেচ্ছা বক্তব্যে উপসর্গ সম্পাদক কবি ও গল্পকার দেবব্রত সেন গ্রন্থটির প্রকাশনায় প্রকাশক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান |

শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষাবিদ নুরুল করিম, কবি ওবায়েদ মজুমদার, লেখক ও শিক্ষাবিদ মারুফা আক্তার এবং কবি ও শিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী| কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সুজয় দে ও শিমুল ভৌমিক|

সঙ্গীত পরিবেশন করেন চিত্রশিল্পী কিংশুক দাশ চৌধুরী| অতিথি এবং কবি গোষ্ঠবিহারী সাহার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রকাশক আলমগীর মাসুদ| খড়িমাটির পক্ষ থেকে কবি মনিরুল মনির বই উপহার দেন কবি গোষ্ঠবিহারী সাহাকে|

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...
সর্বশেষ সর্বাধিক পঠিত