রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় কামরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি দেশে তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ মো.তৌহিদুল ইসলাম সামির (২২) ও আতুরার ডিপো এলাকার আলমগীর হোসেন সজীব (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর আতুরার ডিপো এলাকায় চেকপোস্টে তল্লাশি করার সময় পালানোর চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনস মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাসান মোস্তফা স্বপন।

পুলিশ কর্মকর্তা মো.হাসান মোস্তফা স্বপন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে সৈয়দ কোম্পানির ভবনের নিচে মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় পালানোর চেষ্টা করলে মো.তৌহিদুল ইসলাম সামির ও মো. আলমগীর হোসেন সজীবকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নগরীর পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে একটি লোহার তৈরি শটগান ও পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...
সর্বশেষ সর্বাধিক পঠিত