শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

সুরাঙ্গন সঙ্গীতালয়’র সংবর্ধনা, বার্ষিক পুরষ্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরাঙ্গন সঙ্গীতালয় চট্টগ্রাম ‘ র শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার ও সনদপত্র প্রদান ২০২৬ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিগত ২৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬.০০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম( টিআইসি) মিলনায়তনে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরাঙ্গনের পরম হিতৈষী, সমাজসেবক, সংস্কৃতিসেবী, এডেসান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শ্রী তিনকড়ি চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সাহিত্যিক সাংবাদিক মুস্তফা নঈম ; বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর, ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক রাহুল সরকার ; সুরাঙ্গনের সুহৃদ, এস কে এম শিপিং এন্ড লজিস্টিকস সার্ভিসের প্রোপ্রাইটর মিহির কান্তি নাথ ; কবি, সম্পাদক ও প্রকাশক – খড়িমাটি মনিরুল মনির ; বিশিষ্ট নাট্যজন এডভোকেট দীপক কুমার চৌধুরী।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেই সুরাঙ্গনের শিশু শিল্পীরা।
প্রধান অতিথি শ্রী তিনকড়ি চক্রবর্তীকে সম্মাননা স্মারক প্রদান করেন সুরাঙ্গন সঙ্গীতালয়’র অধ্যক্ষ পূরবী চক্রবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন সুরাঙ্গনের অধ্যক্ষ, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী পূরবী চক্রবর্তী।
অধ্যাপক ও সাহিত্যিক বিশ্বজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন কথাসাহিত্যিক, অধ্যাপক বিচিত্রা সেন।

শিশু শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়।
অংশগ্রহণে ছিল অন্তিকা, ঊষা, আদ্রিতা, প্রিয়ন্তী, শ্রীরুপা, ঋত্বিকা, তনুশ্রী, প্রেক্ষা, ঋদ্ধিমা, মুগ্ধ, সজনী, সুপর্ণা, অস্মি, আয়ুষ্মান, অনন্যা দাশ, কায়াত আহমাদ, মুনতাহার, তাসনিম, অদ্রিতা, শ্রুতি, অদ্রিজা, দেবাদ্রিতা, শ্রুতি নন্দী, প্রজ্জ্বল, প্রিয়ন্তি, পূর্নতা, আকৃতি , স্বীকৃতি প্রমুখ।

সমবেত উচ্চাঙ্গ সঙ্গীত রাগ বাগেশ্রী তাড়ানা পরিবেশন করে সুরাঙ্গনের শিক্ষার্থীরা।
শিল্পী অঙ্কিতা দত্ত, অর্ণিষা রায়, পন্থি দাশ, অনন্যা বণিক, মিথুন চক্রবর্তী, শ্রেয়া দে, অনন্যা রুদ্র, হৃদিতা নাথ, অনুষ্কা দত্ত, পূর্ণতা বিশ্বাংগ্রী, অবন্তিকা দেব, শ্রীশান দাশ, অংকিত বিশ্বাস, ধ্রুব দে, ইন্দ্রনীল দত্ত ও ঈষাণ মল্লিক।

উচ্চাঙ্গ সঙ্গীত রাগ বৃন্দাবনী সারং পরিবেশন করেন অঙ্কিতা দত্ত।
নজরুল সংগীত পরিবেশন করেন মিথুন চক্রবর্তী, রবীন্দ্র সংগীত পরিবেশন করেন পুতুল চক্রবর্তী ও পন্থি দাশ।

উচ্চাঙ্গ সংগীত রাগ তোড়ী পরিবেশন করেন অবন্তিকা দেব । বাঁশি বাজিয়েছেন শিল্পী রাহুল সরকার।
নৃত্য পরিবেশন করে ঋদ্ধিমা চক্রবর্তী, আকৃতি দাশ, ও স্বীকৃতি দাশ।
কবিতা আবৃত্তি করে অসমি দত্ত, অনি দত্ত, প্রজ্জ্বল নন্দী ও শ্রুতি নন্দী।

একটি অনন্য সুন্দর অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতা অতিথিবৃন্দ।
সুরাঙ্গনের শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন অতিথিরা এবং উপস্থিত সকলে।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত