শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ফয়’ স লেক কনকর্ড সদস্যদের ফ্যামিলি- ডে অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম : চট্টগ্রামের অন্যতম বৃহৎ বিনোদন কেন্দ্র ফয়’ স লেক কনকর্ড কমপ্লেক্সের কর্মরত সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাৎসরিক পিকনিক অনুষ্ঠান ফ্যামিলি- ডে অনুষ্ঠিত হয় ২৮ শে জুন ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডে। বছরের প্রতিটা দিন যারা আগত দর্শনার্থীদের জন্য নির্মল বিনোদনের জন্য সেবা দিয়ে থাকে তাদের আনন্দ বিনোদনের জন্য কনকর্ড কর্তৃপক্ষ একদিন কর্মরত সদস্য ও তাদের পরিবার নিয়ে একদিন ফ্যমিলি-ডে পালন করার সুব্যবস্থা করেন। এই দিন সকাল ১০ টা হতে এ্যামিউজমেন্ট পার্কে কর্মরত সদস্যরা পারিবার নিয়ে রাইড উপভোগ করেন এরপর ওয়াটার পার্ক সী ওর্য়াল্ডের জলকেলি উৎসবে মেতে ওঠেন বিকেল পর্যন্ত। বিকেল আগত সকল সদস্য শিশু কিশোর, নারী পুরুষ অংশগ্রহনে নানারকম খেলার আয়োজন করে এবং জয়ীদের পুরস্কৃত করা হয়। সন্ধ্যা থেকেই শুরু হয় আর্কষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে কর্মরত সদস্য ও পারিবারিক সদসরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে জেনারেল ম্যানেজার (মেজর অবঃ) এনামুল করিম সকল সদস্যদের মিলেমিশে কাজ করে প্রতিষ্ঠানে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার সরকার প্রতিবছর এরকম ফ্যামিলি-ডে আয়োজনে আশাবাদ ব্যক্ত করেন ও অতিশ্রীঘই কর্মরত সদস্যদের চিকিৎসা ইন্সুরেন্স প্রদান, সন্তানদের জন্য মেধা- বৃত্তি চালু করার বিষয়ে ঘোষনা করেন। ফ্যামিলি- ডে ‘ র অন্যতম আর্কষণ ছিল রেফেল ড্র’ র অর্ধশত পুরস্কার, এরমধ্যে প্রথম পুরস্কার রেফ্রিরেজটর জিতেন মোঃ ইমরান হোন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন ও স্মার্ট টিভি পান উম্মাল জাকিয়া ও মোঃ জাবেদ এবং সম্প্রতি অনুনুষ্ঠিত কনকর্ড ফয’ স লেক কমপ্লেক্স এর আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগীতার চ্যাম্পিয়ন ও রানার- আপ দলকে এই অনুষ্ঠানের মঞ্চে ট্রফি প্রদান করা হয়। পরিশেষে ব্যান্ড সঙ্গীতের পরিবেশনার সাথে আগত সকলে রাতের খাবার গ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগ

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় বাংলাদেশ...

একজন চিকিৎসককে পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক হয়ে উঠতে হবে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

আজ শনিবার ১১ জুলাই ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক...

অনভিপ্রেত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা

নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চমাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা...

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের তিন দফা দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রাম : বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের ক্যালকুলেটর ও জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতির কথা...

চট্টগ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার চার্জ শুনানী আগামী ২১শে জুলাই

চট্টগ্রাম :  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন জামালখান এলাকায় সাত বছর বয়সী শিশু কন্যা মারজান হক বর্ষা'র ধর্ষণ, খুন ও লাশ গোপন করা হত্যা মামলার...

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার ১১ জুলাই দুপুরে এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত