রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়নে চসিকের অস্থায়ী বুথ স্থাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সিএন্ডএফ এজেন্টদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও সেবামুখী করতে আগ্রাবাদস্থ সিএন্ডএফ টাওয়ারে চসিকের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্থাপিত এ বুথ থেকে এসোসিয়েশনের সদস্য সিএন্ডএফ এজেন্টগণ প্রতিদিন সকাল ১১টা হতে বিকাল ৩টা পর্যন্ত ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। বৃহস্পতিবার ( ২ জুলাই ) সকাল ১১টায় এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম আনুষ্ঠানিকভাবে এ ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসোসিশেনের সহ-সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উবায়দুল হক আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন (বাবলু), কাস্টমস্ বিষয়ক সহ সম্পাদক মনসুর উল আমিন রিয়াজ, কাস্টমস্ বিষয়ক সহ সম্পাদক মোঃ মোরশেদুল আলম, প্রযুক্তি প্রশিক্ষণ ও আইন সম্পাদক এস এম ফরিদুল আলম, প্রচার ও দপ্তর সম্পাদক আহমাদ শহীদ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শফিউল আজম খান, নির্বাহী সদস্য মোঃ মনিরুল ইসলাম, মোঃ শাহনেওয়াজ রুমী, মোঃ আলমগীর হোসেন, সিএন্ডএফ কর্মচারী ইউনিয়নের সভাপতি খায়রুল বাশার মিল্টন ও সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেনসহ সেবা গ্রহণে আগত সদস্যবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে সভাপতি এস এম সাইফুল আলম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমে সি এন্ড এফ এজেন্টগণ সরাসরি সম্পৃক্ত থেকে সরকারের রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এসব কার্যক্রম সম্পাদনে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, অফ-ডক ও শিপিং এজেন্ট অফিসে তাদের প্রতিনিয়ত ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। তাই সদস্যদের সুবিধার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সহযোগিতায় এই সেবামুলক উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তিনি থেকে মেয়র মহোদয় ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন, উপকর কর কর্মকর্তা মোঃ দিদারুল আলম খান, মোরশেদুল আলম, মোঃ সেলিম, পরিদর্শক ইফতেখার উদ্দিন চৌধুরী ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, প্রথম দিন ৭৯টি সিএন্ডএফ প্রতিষ্ঠান এ সেবা গ্রহণ করে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন কাজ সম্পন্ন করেছে।

সম্পর্কিত খবর

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত