রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিক্রয় নিষিদ্ধ বণ্য প্রাণী বিক্রির সময় আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : পাঁচটি পাতি ময়না পাখির বাচ্চা ও তিনটি সবুজ টিয়া পাখি বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট জামান হোটেলের সামনে থেকে মো. নাঈম উদ্দিন (২৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বাসিন্দা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ জানান, বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৫টি পাতি ময়না পাখির বাচ্চা ও ৩টি সবুজ টিয়া পাখি বিক্রির সময় নাঈম উদ্দিনকে হাতেনাতে ধরা। নাঈম উদ্দিন জানিয়েছেন তিনি পাখিগুলো দেওয়ানহাট থেকে নিয়ে বিক্রির জন্য বহদ্দারহাটে এনেছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০২৬ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় আটক নাঈম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত