রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চেরাগি “দেশের গান, দশের গান” শিরোনামে সাংস্কৃতিক আয়োজনে মুখরিত

নিজস্ব প্রতিবেদক

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত চেরাগী পাহাড় জমে উঠল গানের সুরে। কয়েকজন সংস্কৃতি কর্মীর উদ্যোগে ‘দেশের গান, দশের গান’ শিরোনামে ভিন্ন ধর্মী এই আয়োজনের মধ্যে দিয়ে বহুদিন পর চেরাগীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ফিরলো।

শিল্পী, সংস্কৃতি কর্মী, সংগঠক, সাংবাদিক, নানা পেশাজীবী আর তরুণদের আড্ডায় অন্য এক আবেশ নিয়ে হাজির হলো গান। চেরাগী পাহাড়ের লুসাই ভবনের সামনের সড়কে বসেছিল এই গানের আসর।

‘কৌশিক অ্যান্ড ফ্রেন্ডজ’ এর শিল্পীরা ফোক গান ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
জনতা সামনে রাখা কয়েক সারি চেয়ারে বসে ও আশেপাশে দাঁড়িয়ে গান উপভোগ করেন।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক সুকান্ত চৌধুরী বলেন, “৭-৮ বছর আগে ‘চেরাগি ওয়ান আওয়ার’ নামে নিয়মিত একটি গানের আসর হত। মাঝে নানা কারণে সেটি বন্ধ হয়ে যায়। সেই স্মৃতিকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। “এখন আমাদের অনেকের সন্তানরাও গান-বাজনা করেন। মানে পরের প্রজন্মও চলে এসেছে। তাদের একটু সুযোগ করে দেওয়ার চেষ্টা। আমরা চাই, মানুষ এক ঘণ্টার জন্য হলেও সব ব্যস্ততা ভুলে শুধু গান শুনুক, একসঙ্গে থাকুক।”

২০২৩ সালে চ্যানেল আইয়ের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী কৌশিক দত্ত বলেন, “মানুষের এত কাছাকাছি থেকে গান করতে পারাটা এক সুন্দর অনুভূতি।” এই আয়োজনের অন্যতম সংগঠক শৈবাল পারিয়াল বলেন, “আমরা চাই নতুন প্রজন্ম গান-বাজনা ও সংস্কৃতি চর্চার মধ্যে থাকুক। আয়োজনটি প্রতি মাসে একবার বা দু’বার করে করার ইচ্ছে আছে।” সবশেষে প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ গাইলেন শিল্পীরা। এই গানের সাথেই শেষ হল ঘণ্টাব্যাপী আয়োজন।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...
সর্বশেষ সর্বাধিক পঠিত