শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

দারুণ লড়াই করেই হারলো কেপ ভার্দে : পরবর্তী রাউন্ডে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনা ৩ : ২ কেপ ভার্দে

আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার কেপ ভার্দের অতিমানবীয় লড়ইকে অতিক্রম করে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জিতল বিশ্বচ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা। এই শ্বাসরুদ্ধকর জয়ের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড বজায় রেখে শেষ ষোলো নিশ্চিত করল আলবিসেলেস্তেরা, যেখানে তাদের প্রতিপক্ষ মিশর।

‎ম্যাচের শুরু থেকেই ফেভারিটের মতোই খেলতে থাকে লিওনেল স্কালোনির দল এবং প্রথমার্ধেই লিড নিয়ে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। হাইড্রেশন ব্রেকের ঠিক পরপরই ডেডলক ভাঙেন লিওনেল মেসি। রক্ষণভাগ থেকে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো চমৎকার এক পাস বক্সে নিয়ন্ত্রণে নেন মেসি। এরপর এক জোরালো শটে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে বল জালে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।

‎পিছিয়ে পড়লেও দমে যায়নি টুর্নামেন্টের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দে। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ বদলে যাওয়া এক কেপ ভার্দে মাঠে নামে যারা কিনা টুর্নামেন্টের অন্যতম সেরা আক্রমণভাগের সাথে পাল্লা দিয়ে সমতা আনার জন্য তমুল আক্রমণ চালাতে থাকে এবং একসময় সমতাও নিয়ে আসে। ৫৩ মিনিটে ডেরয় দুয়ার্তের শট এমিলিয়ানো মার্তিনেজ আটকে দিলেও এর কিছুক্ষণ পরেই স্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনা শিবির।৫৯ মিনিটে রায়ান মেন্দেজের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে ‘দিবু’ মার্তিনেজকে পরাস্ত করেন ডেরয় দুয়ার্তে। সমতায় ফেরে কেপ ভার্দে।

​এরপর আর্জেন্টিনা সর্বাত্মক আক্রমণ চালায়। মেসি দুবার ভোজিনহার সাথে ওয়ান-অন-ওয়ান পজিশনে এবং ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হন। ম্যাচের একদম শেষ মুহূর্তে (৯৪ মিনিটে) মেসির ফ্রি-কিক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলেও ভোজিনহা অবিশ্বাস্যভাবে তা সেভ করলে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

অতিরিক্ত সময়ের খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় কর্নার থেকে আসা বল কেপ ভার্দের বক্সে ফাঁকায় পেয়ে যান ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। চমৎকার এক ফিনিশে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে নেন এই ডিফেন্ডার। কিন্তু কেপ ভার্দে যেন না হারার পণ করেই মাঠে নেমেছিল। প্রথম অতিরিক্ত সময়ের একদম শেষ মুহূর্তে সিডনি লোপেস কাব্রাল বক্সের বাইরে বাম কোনা থেকে এক অবিশ্বাস্য শটে গোল করে ম্যাচ আবার ২-২ সমতায় নিয়ে আসেন।

টাইব্রেকারের ভাগ্যপরীক্ষা এড়াতে মরিয়া আর্জেন্টিনা ম্যাচের ১১১ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায়। দলের ত্রাতা হয়ে আসেন রক্ষণভাগের তারকা ক্রিস্টিয়ান রোমেরো। মেসির নেয়া কর্ণারের বল পেয়ে বক্সের ভেতর জটলার মধ্য থেকে দারুণ এক শহেডে লক্ষ্যভেদ করেন তিনি। শেষের কয়েক মিনিট কেপ ভার্দে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ করলেও সফল হয়নি। রেফারি শেষ বাঁশি বাজাতেই স্বস্তির উল্লাসে মেতে ওঠে পুরো আর্জেন্টিনা শিবির। রূপকথার মতো খেলেও একবুক হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আফ্রিকার নতন অদম্য ফুটবল শক্তি কেপ ভার্দেকে।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...
সর্বশেষ সর্বাধিক পঠিত