রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জুলাই সম্মাননা পেলেন চট্টগ্রামের ছাত্রদল নেতা ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ এর জুলাইয়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই জাতীয় বিশেষ সম্মাননা’ পেয়েছেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর। শনিবার ( ৪ জুলাই ) ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। ওমর ফারুক জুলাই আন্দোলনে সমন্বয়ক ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মাননা গ্রহণের বিষয়ে ওমর ফারুক বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহত ছাত্র-জনতার প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতীক। তিনি দলমত নির্বিশেষে একটি সাম্যভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন ওমর ফারুক। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিকূলতা ও জীবনঝুঁকি উপেক্ষা করে রাজপথে সম্মুখসারিতে থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তাকে এ বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত