রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পার্কভিউ হাসপাতালের উদ্যোগে রাঙ্গুনিয়ার ইছাখালীতে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, ৪ জুলাই : প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে রাঙ্গুনিয়ার ইছাখালীস্থ নূরজাহান ক্লাবে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. শওকত হোসেন, পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও ইনচার্জ (ফিজিওথেরাপি বিভাগ) মো. ফরহাদ হাসান, এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ওয়াইসিং মরমা ও অনিক সিকদার।

প্রশিক্ষণ কর্মশালায় ATLS (Advanced Trauma Life Support), ‘বুকে ব্যথা মানেই কী হার্টের ব্যথা?—প্রাথমিক করণীয়’, ‘সক্রিয় জীবন, সুন্দর জীবন’, হ্যান্ডওয়াশিং ও এর গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রোসিডিউর ও অ্যাসেপটিক টেকনিক, এবং প্রফিল্যাক্সিস ও নন-ফার্মাকোলজিক্যাল পরামর্শ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মজিবুক হক মানিক, সভাপতি, রাঙ্গুনিয়া পল্লী চিকিৎসক সমিতি; পল্লী চিকিৎসক সন্তুস কুমার শীল, সাধারণ সম্পাদক, রাঙ্গুনিয়া পল্লী চিকিৎসক সমিতি; পল্লী চিকিৎসক কাজী মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক, কমিউনিটি ক্লিনিক ডিপ্লোমা, উত্তর রাঙ্গুনিয়া; পল্লী চিকিৎসক অধীর শীল, সাধারণ সম্পাদক, দক্ষিণ রাঙ্গুনিয়া; এবং পল্লী চিকিৎসক আয়ুব আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ে কর্মরত পল্লী চিকিৎসকরা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক চিকিৎসা-জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেলে সাধারণ মানুষ আরও নিরাপদ, কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ জানায়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং বিভাগের দিদার আলম অনিক, রাজ্জাকুল হায়দার ও মশিউর রহমান।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত