রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সীতাকুণ্ড শঙ্কর মঠে স্বামী ব্রহ্মানন্দের উৎসব আগামী ১২ জুলাই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বিশ্বপ্রাণ ও বিশ্বসত্তার অধ্যাত্ম স্মারক তপস্যাক্ষেত্র সীতাকুণ্ড আন্তর্জাতিক শঙ্কর মঠের স্থপতি নির্দেশক যোগতত্ত্ববিদ শ্রীশ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের ১০৮ আবির্ভাব ও তিরোধান তিথি উৎসব আগামী ১২ জুলাই রোববার যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মঠ প্রাঙ্গনে উদযাপন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচীর মধ্যে রয়েছে-মঙ্গলারতি, গুরুবন্দনা, প্রার্থনা সঙ্গীত, শ্রীশ্রী চন্ডীপাঠ, মাতৃবন্দনা, হরি ওঁ কীর্ত্তন, বৈদিক স্বস্তিমন্ত্র উচ্চারণ, মাঙ্গলিক বাদ্যসহকারে ওঁকার বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণ, জগদগুরু আচার্য শঙ্করসহ সকল মহারাজের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, দীক্ষানুষ্ঠান, স্বামীজীর বিশেষ ভোগরাগ ও পূজা, প্রসাদ বিতরণ ও বিকেলে যোগচুড়ামনি “স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের জীবনাদর্শন” বিষয়ক মহতি ধর্মসভা। শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ পরিচালনা ও ধর্মসভায় পৌরহিত্য করবেন সীতাকু আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেবের আবির্ভাব ও তিরোধান তিথি উৎসব সফলভাবে উদযাপন উপলক্ষে এক প্রাক-প্রস্তুুতিমূলক সাধারণ সভা শুক্রবার শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের পৌরহিত্যে মঠের অধীনে প্রতিষ্ঠিত শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, কর্মকর্তা লায়ন দিলীপ কুমার শীল, সমীর পাল, মাষ্টার অজিত কুমার শীল, ডা. অশোক দেব, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, বাসুদেব দাশ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, অজিত কুমার শীল, ডা. প্রবীর পাল, অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জগদীশ দাশ, প্রকৌশলী কাকন শীল, মৃণাল শীল, সুব্রত দে, পুলিন ধর, স্বাতী রানী শীল, বৃষ্টি বৈদ্য, দীপ্তি শর্মা প্রমূখ। মঠের সাধু-সন্তু-ভক্ত অনুরাগীরা সভায় উপস্থিত ছিলেন। আগামী ১২ জুলাই রোববার অনুষ্ঠিতব্য স্বামী ব্রহ্মানন্দের অনুষ্ঠানে মঠের সাধু-সন্ন্যাসীরাসহ মহানগর, বিভিন্ন জেলা-উপজেলা কমিটি ও ভক্ত-শিষ্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...
সর্বশেষ সর্বাধিক পঠিত