রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম, ৪ জুলাই: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন’ বিষয়ক দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৩ ও ৪ জুলাই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম। উদ্বোধনী বক্তব্যে তিনি দাপ্তরিক কাজে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল প্রশাসন বাস্তবায়নে ডি-নথির কার্যকর ব্যবহার সময়োপযোগী ও অপরিহার্য। তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষ হবে।

প্রশিক্ষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের পরিচালক জনাব মো. ওমর ফারুক, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ্র দাস প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁরা ডি-নথির ব্যবহার, বাস্তব প্রয়োগ, দাপ্তরিক নথি ব্যবস্থাপনা এবং ডিজিটাল প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে শনিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সফলভাবে কোর্স সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ সনদপত্র বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইকতিয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. ময়নাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতিকুল হক, শাখা কর্মকর্তা জনাব মুহাম্মদ আসিফ আল হোসাইন এবং কম্পিউটার অপারেটর মো. শফিকুল আলম প্রশিক্ষণে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো. আলাউদ্দিন প্রশিক্ষক, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল প্রশাসন বাস্তবায়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত