শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

কানাডাকে ৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো

ক্রীড়া প্রতিবেদক
কানাডা ০ : ৩ মরক্কো বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর নকআউট পর্বের প্রথম রাউন্ডে আফ্রিকার ফুটবল শক্তি মরক্কো ৩-০ গোলে স্বাগতিক কানাডাকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় কানাডা ও মরক্কো। ম্যাচের শুরুর দিকে মরক্কোকে চেপে ধরে কানাডা। প্রথমার্ধে বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও, সুযোগ বেশি তৈরি করে কানাডা। ম্যাচের ১০ মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচের প্রথমার্ধ তাই গোলশূন্য সমতায় শেষ হয়।

বিরতি থেকে ফিরে মাত্র ৫ মিনিটের মাথায় লিড নেয় মরক্কো। ৫০ মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফেরার মরিয়া চেষ্টায় একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে কানাডা। কিন্তু ৮২ মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়েই দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি।ম্যাচের শেষ দিকে কানাডার জালে তৃতীয়বারের মতো বল জালে জড়ান সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। এরপর আর কোনো দলই গোল পায়নি এবং মরক্কো নকআউট পর্বের পরবর্তী পর্বে অংশগ্রহণ নিশ্চিত করে মাঠ ছাড়ে।

সম্পর্কিত খবর

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত