শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক
প্যারাগুয়ে ০ : ফ্রান্স ১
ভাগ্য খারাপ প্যারাগুয়ের। এবারের বিশ্বকাপ ফুটবল আসরের ফ্রান্সের ভয়ংকর আক্রমণভাগকে খেলার অধিকাংশ সময়ই তারা বোতল বন্দী করে রেখেছিলো। কিন্তু ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে সেই পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই ফ্রান্স তাদেরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো।ফ্রান্স–প্যারাগুয়ের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধে ফ্রান্সকে আটকে রেখে বিরতিতে যায় প্যারাগুয়ে। পুরো ম্যাচে দাপট ছিল ফ্রান্সেরই।বলের দখল ফরাসিদের কাছে ছিল ৮০ শতাংশ। কিন্তু সে হিসেবে খুব বেশি সুযোগ তারা তৈরি করতে পারেনি।

বিপরীতে প্যারাগুয়ের সময় কেটেছে ফ্রান্সের আক্রমণকে থামানোয় নিজেদের ব্যস্ত রেখে। ম্যাচের ৩৬ মিনিটে প্যারাগুয়ের বক্সের কাছাকাছি জায়গায় কিলিয়ান এমবাপ্পে ফাউল করা হলে নিজের হতাশা লুকাতে পারেননি তিনি।
ক্ষোভে আন্দ্রেস কুবেসের বুকে হালকা ধাক্কা দেন।
এরপর দুই দলের খেলোয়াড়রাই একে অপরের মুখোমুখি হয়ে উত্তেজনায় জড়িয়ে পড়েন। তবে পরিস্থিতি সামাল দিয়ে রেফারি কাউকেই কার্ড দেখাননি।কিন্তু, একের পর এক আক্রমণে গিয়েও গোল পাচ্ছিলো না ফ্রান্স। এমবাপ্পে–দেম্বেলেদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়ে প্যারাগুয়ের রক্ষণে গিয়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামেন দেজিরে দুয়ে। মাঠে নেমেই ফ্রান্সকে এই পেনাল্টি এনে দেন দুয়ে। ড্রিবল করে বক্সে ঢুকে পড়া দুয়েকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন প্যারাগুয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। এক পর্যায়ে বক্সের ভেতর তাকে ফেলে দেওয়া হয়। ফরাসি খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে মনিটর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর পেনাল্টি গোলে ফ্রান্সকে ৭০ মিনিটে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তার ৭ম গোল।এই গোলে চলতি বিশ্বকাপে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেললেন ফরাসি অধিনায়ক। দুজনেরই গোলসংখ্যা এখন সাত। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির (২০) থেকে আর মাত্র এক গোল পিছিয়ে আছেন এমবাপ্পে।এরপর বাকি সময় ফরাসি বাহিনী আক্রমণের পর আক্রমণে ব্যস্ত রেখেছে প্যারাগুয়েকে। প্যারাগুয়েও চেষ্টা করেছে কাউন্টার এ্যাটাকে যাওয়ার। কিন্তু, তারা আর সমতা ফেরাতে পারেনি। আর তাতেই নিশ্চিত হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে নিজেদের নাম লেখানো। কোয়ার্টার ফাইনালে তারা লড়বে বিশ্ব ফুটবলের উদীয়মান পরাশক্তি মরক্কোর বিরুদ্ধে।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত