রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : জনাব সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, সরকার গঠনের মাত্র পাঁচ মাস হয়েছে। তাই বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।”

শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের উত্তর সরাইপাড়া কাজীর দীঘি পাড়ে হাজী আব্দুল আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উন্নয়নের গতি আরও দৃশ্যমান হবে ধাপে ধাপে। তবে মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম এখনই চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। এজন্য পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সাঈদ আল নোমান বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতাও। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

১১ নম্বর দক্ষিণ কাট্টলী সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সাবেক বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম ভুঁইয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, নাজিম উদ্দিন,রাজ্জাক খান, হারুন, হারুন পাটোয়ারী,আবদুর রশিদ, মঞ্জুর আলম ফজলুল হক মাসুদ,মোমিন চৌধুরী, সোহেল, মোঃ সাহেদ,মোঃ রায়হান,দেলোয়ার হোসেন ভোলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত