শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন : মাননীয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তেমনি যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি ও অবক্ষয় থেকে দূরে রেখে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলীতে উদ্বুদ্ধ করতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। রোববার ( ৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

মেয়র বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যুবসমাজ ও ক্রীড়াঙ্গনের বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং শহীদ জিয়ার দেশপ্রেম, সাহসিকতা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি কার্যকর মাধ্যম।

তিনি আরও বলেন, ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। মাঠের প্রতিযোগিতা তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্যবোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলে। একটি সুস্থ, মেধাভিত্তিক ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের মতো তরুণরা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন, বর্তমান প্রজন্মকেও সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় প্রবাসী কিংস চট্টগ্রাম ও শহীদ ওয়াসিম আকরাম একাদশ। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে। সেখানে শহীদ ওয়াসিম আকরাম একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রবাসী কিংস চট্টগ্রাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক নির্বাচিত হন প্রবাসী কিংস চট্টগ্রাম এবং জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান প্রবাসী কিংসের জাফর ইকবাল। এছাড়া শহীদ ওয়াসিম আকরাম একাদশের ওহি বিশেষ সম্মাননা অর্জন করেন এবং পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের সুশৃঙ্খল দল হিসেবে স্বীকৃতি পায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মেয়র ডা. শাহাদাত হোসেনসহ আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত