শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জলাবদ্ধতা ৬০ থেকে ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি : মাননীয় চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামে টানা ভারী বর্ষণে ৩৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এখনও মুষলধারে বৃষ্টি পড়া অব্যাহত রয়েছে। তারপরও জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জলাবদ্ধতা ৬০ থেকে ৭০ শতাংশ কমাতে সক্ষম হয়েছি। ৩৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পরও নগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমেনি। তবে যেসব খালের উন্নয়নকাজ চলমান, সেসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ৭ জুলাই  নগরীর কাতালগঞ্জ এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয়  মেয়র মহোদয় এসব কথা বলেন।

তিনি বলেন, বহদ্দারহাট, মুরাদপুর, আগ্রাবাদ, মির্জাপুর, দেওয়ানহাট, বাকলিয়া, চকবাজার, কাপাসগোলা, বন্দর ও পতেঙ্গাসহ অতীতে জলাবদ্ধতায় ভোগা গুরুত্বপূর্ণ এলাকায় এবার পানি ওঠেনি। তবে হিজড়া খাল, জামালখান খাল, গুলজার খাল ও আজহার খালের উন্নয়নকাজ চলমান থাকায় এসব এলাকার কিছু অংশে জলাবদ্ধতা হয়েছে। তিনি বলেন, কাতালগঞ্জ এলাকায় সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের অধীনে খালের কাজ এখনও শেষ হয়নি। বর্ষা মৌসুমের কারণে কিছু কাজ বাকি রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হলে আগামী বর্ষা মৌসুমে এখানে আর পানি জমবে না। আমি চট্টগ্রামবাসীকে সেই আশ্বাস দিচ্ছি।

ডা. শাহাদাত হোসেন জলাবদ্ধতার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটরিং করছেন উল্লেখ করে বলেন, চট্টগ্রামবাসী যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সেজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বন্দর, জেলা প্রশাসনসহ সব সংস্থাকে একসঙ্গে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা সমন্বিতভাবে সেই নির্দেশনা বাস্তবায়ন করছি। পাহাড়ধসের ঝুঁকি প্রসঙ্গে মেয়র জানান, জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নজরদারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত