রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে পানির নিচে রেললাইন, আটকা পড়েছে যাত্রীবাহী দুই ট্রেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম টানা বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়ে পানিতে তলিয়ে গেছে সড়ক থেকে বাসাবাড়ি পর্যন্ত। সেই সাথে তলিয়ে গেছে রেল চলাচল রাস্তা রেল লাইন। যার ফলে পানির নিচে রেল লাইন তলিয়ে যাওয়ায় দুইদিক থেকে আটকা পড়ে আছে যাত্রীবাহী দুই ট্রেন। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। মঙ্গলবার ( ৭ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত পানি প্রবাহের কারণে জান আলী হাট স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে।

জানা গেছে, ষোলশহর থেকে জান আলী হাট রুটে অতিরিক্ত পানির কারণে রেললাইন তলিয়ে যায়। যার কারণে ঢাকা থেকে সকাল ৬ টা ৩০ মিনিটে ছেড়ে আসা কক্সবাজার গামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এছাড়া সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দোহাজারী স্টেশনে আটকা পড়ে।

এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রী কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে। রেললাইনে অতিরিক্ত পানি উঠায় ট্রেনটি সামনের দিকে এগুতে পারছে না। দীর্ঘক্ষণ এখানে আটকে আছি। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবুজাফর মজুমদার বাংলানিউজকে বলেন, বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে জান আলী হাট স্টেশনে ট্রেন আটকা পড়ে। এখন পানি কমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সম্পর্কিত খবর

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...
সর্বশেষ সর্বাধিক পঠিত