শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মিশরের অসাধারণ লড়াইয়ের পরও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনা ৩ : ২ মিশর

২-০ গোলে পিছিয়ে থাকার পর ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল, আর শেষ মুহূর্তের ইনজুরি টাইমের গোলে মিসরকে ৩-২ ব্যবধানে হারিয়ে অবিশ্বাস্যভাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পা রাখলো বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলা আর্জেন্টিনার মাঝমাঠ ও রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে খেলার মাত্র ১৫ মিনিটেই এগিয়ে যায় মিসর। মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে বুলেট গতির হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। তবে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বক্সের ভেতর আর্জেন্টাইন খেলোয়াড় ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু লিওনেল মেসির ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরের গোলকিপার মোস্তফা শোবের। এই মিসের মাধ্যমে বিশ্বকাপের একই আসরে দুটি পেনাল্টি মিস করা (এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে) ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েন লিওনেল মেসি।

এরপর প্রথমার্ধের বাকি সময়ে ম্যাক আলিস্টারের হেড ও হুলিয়ান আলভারেসের শট রুখে দিয়ে মিসরের গোলপোস্টের সামনে অলংঘনীয় প্রাচীর হয়ে দাঁড়ান শোবের। ৩১ মিনিটে মেসির একটি দূরপাল্লার বুলেট শট পোস্টে লেগে ফিরে এলে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে প্রথমে গোল দিয়ে দেওয়ার পরও মারওয়ান আত্তিয়ার ফাউলের কারণে ভিএআর পরীক্ষার পর মিসরের একটি গোল বাতিল করেন রেফারি। তবে ৬৭ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। মোহামেদ সালাহর শুরু করা এক নিখুঁত ‘ক্লাসিক কাউন্টার অ্যাটাক’ থেকে হাইসেম হাসানের ক্রসে ফাঁকায় বল পেয়ে সহজ শটে গোল করেন মোস্তাফা জিকো। ২-০ গোলে পিছিয়ে পড়ে চরম বিপর্যয়ে পড়ে শিরোপাধারীরা।

যখন মনে হচ্ছিল বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় সময়ের ব্যাপার মাত্র, তখনই শুরু হয় আর্জেন্টিনার রুখে দাঁড়ানোর গল্প। ৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে লিওনেল মেসির বাড়ানো চমৎকার নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জোরালো হেডে মিসরের জাল ভেদ করেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ব্যবধান কমে দাঁড়ায় ২-১। এর চার মিনিটের মাথায় পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে সমতায় ফেরে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেসের তৈরি করা আক্রমণ থেকে বল গনসালো মন্তিয়েলের গায়ে লেগে মেসির সামনে আসে। সুযোগ হাতছাড়া করেননি মহাতারকা; তার নেওয়া শট গোলরক্ষক শোবেরের হাত ছুঁয়ে ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়। স্কোরলাইন তখন ২-২!

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ম্যাচের যোগ করা সময়ে (৯০+২ মিনিট) আসে সেই মাহেন্দ্রক্ষণ। লাওতারো মার্তিনেসের অ্যাসিস্ট থেকে কাউন্টার অ্যাটাকে বক্সের মাঝখান থেকে নিখুঁত হেডে বল জালে জড়ান এনসো ফার্নান্দেস। পুরো স্টেডিয়াম তখন আলবিসেলেস্তেদের উল্লাসে মাতোয়ারা।

২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানের এই অবিশ্বাস্য ও মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মিসরের রূপকথা ভেঙে ২০২৬ বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়ে বিশ্বমঞ্চে টিকে রইলো তারা। টার্গেট ব্যাক টু ব্যাক বিশ্বকাপ শিরোপা অর্জন করা।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত