শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গ্রামবাসীর চলাচলে ‘বিশেষ টোকেন’ ব্যবস্থা চালু করেছে জিপিএইচ

সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া জিপিএইচ ইস্পাত কারখানায় অবরুদ্ধ !

সুলতানা মন্দির ত্রিপুরাপাড়ায় ৩১টি পরিবারে দুই শতাধিক লোকের বাস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অংশ সুলতানা মন্দির ত্রিপুরাপাড়া। নৃতাত্ত্বিক ঐতিহ্যসমৃদ্ধ গ্রামটিতে ৩১টি ত্রিপুরা পরিবারে দুই শতাধিক লোকের বাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ওই গ্রামে যাওয়ার একমাত্র রাস্তাটিতে চেকপোস্ট বসিয়ে ত্রিপুরা জনগোষ্ঠীকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে জিপিএইচ ইস্পাত।

সস্প্রতি সরেজমিনে দেখা গেছে, ত্রিপুরাপাড়ায় যাওয়ার রাস্তার গা ঘেঁষে করা হয়েছে জিপিএইচ ইস্পাত কারখানার ১০ তলা ভবন। আর কৌশলে রাস্তার ওপর করা হয়েছে কারখানার সীমানা দেয়াল। এটি ব্যবহার করে রাস্তায় বসানো হয়েছে জিপিএইচ ইস্পাতের চেকপোস্ট। চেকপোস্টে পাহারায় রয়েছেন ৪ জন নিরাপত্তাকর্মী। ত্রিপুরাপাড়ায় যেতে চাইলে বাধা দেন নিরাপত্তাকর্মীরা।

ওই নিরাপত্তাকর্মীরা জানান, এই রাস্তায় চলাচলকারী গ্রামের লোকজনকে টোকেন দেওয়া হয়েছে। টোকেন দেখালে পার হতে দেওয়া হয় চেকপোস্ট।

কথাবার্তার একপর্যায়ে এই প্রতিবেদক চেকপোস্ট পার হতে চাইলে সিকিউরিটি কর্মকর্তা বলেন, ‘অনুমতি দিলে আমার চাকরি থাকবে না।’

এ বিষয়ে গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগে আমরা বিষয়টি শুনি। তখন উপজেলা প্রশাসনের লোক পাঠিয়ে ত্রিপুরাপাড়ার রাস্তা বন্ধের সত্যতা পাই এবং ত্রিপুরার সরদারদের সঙ্গে কথা বলি। ত্রিপুরার সরদারদের এ বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু তাঁরা এখনো কোনো অভিযোগ দেননি।’

বিকারাম ত্রিপুরা জানান, জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ এমনভাবে চলাচল সীমিত করেছে যে অন্যত্র থাকা আত্মীয়স্বজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেও হাজারো প্রশ্ন ও ভোগান্তিতে পড়েন।

আদিবাসী ফোরাম সীতাকুণ্ড ইউনিটের সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা বলেন, জিপিএইচ ইস্পাত কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শিশুদের খেলাধুলার কোনো জায়গা নেই। স্কুলে যেতে হলেও ঝুঁকি নিতে হয়; কারণ, চারপাশেই এখন স্ক্র্যাপ ইয়ার্ড। এ কারণে পরিবেশ দূষণ হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল দাবি করেন, ‘জায়গাগুলো আমরা কিনে নিয়েছি। ত্রিপুরাপাড়ার লোকদেরকে থাকতে দিয়েছি। রাস্তা বন্ধ করা হয়নি, চলাচল সীমিত করা হয়েছে।’

চেকপোস্ট বসানো নিয়ে আলমাস শিমুল বলেন, যেহেতু এখানে ভারী যন্ত্রপাতি ও লোহা থাকে, সে কারণে নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে।

ত্রিপুরাপাড়ার বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখা এবং জিপিএইচ ইস্পাতের দাবির বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ‘ত্রিপুরাগণ আমাদের সম্মানিত নাগরিক। তাদের রাস্তা বন্ধ করার কোনো অধিকার কারও নেই। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’

সূত্র:- আজকের পত্রিকা

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত