রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম বড়দীঘিতে স্বাভাবিক হয়নি যান চলাচল, ঝুঁকি নিয়ে পারাপার সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রামের বড়দিঘি পাড় এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল। পানি কিছুটা কমলেও সড়কের ওপর এখনো জমে থাকার ফলে উত্তর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুইপাশে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে কিংবা স্থানীয়দের সহায়তায় সড়ক পার হচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার ( ৯ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি এবং পার্বত্য দুই জেলার সঙ্গে চট্টগ্রাম নগরের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়কে এখনো হাঁটুসমান পানি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পানির স্রোত বেশি থাকায় যানবাহন চলাচল প্রায় বন্ধ। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষজনকে কষ্ট করে পারাপার হতে হচ্ছে। মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ছোট যানবাহন আটকে গেলে স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমে সেগুলো পার করিয়ে দিচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, বুধবারের তুলনায় পানি কিছুটা কমেছে। পাহাড় থেকে এখনো পানি নামছে। ভারী বৃষ্টি না হলে সন্ধ্যার দিকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

বড়দিঘি পাড়ের এক ব্যবসায়ী জানান, গত তিনদিন ধরে কার্যত ব্যবসা বন্ধ রয়েছে। দোকানে পানি ঢুকে ব্যাপক ক্ষতি হয়েছে। অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা ও খাল দখলের কারণে প্রতি বছর ভারী বৃষ্টিতে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে। খাল-ছড়া দখলমুক্ত করে পানি চলাচলের ব্যবস্থা করলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। এদিকে, রাস্তায় পানি উঠে যাওয়ায় কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কেউ আবার যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। পানির স্রোত থাকায় পারাপারের সময় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত