রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে : জনাব সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান। বুধবার নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকা সহ আরও অন্যান্য এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং পাশাপাশি তিনি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ দুটি এলাকা পরিদর্শন করেছেন। খাবার বিতরণের পর স্থানীয়দের উদ্দেশে এসময় সাঈদ আল নোমান বলেন, বিএনপি গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে এই সরকার আছে, ভবিষ্যতেও থাকবে।

এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় আছেন লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকার বাসিন্দারা। এই দুই এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান সাঈদ আল নোমান। একই সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। পানওয়াল পাড়া এলাকায় খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মো. এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মো. রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ, মো. ফারুক প্রমুখ। তারা পানিবন্দি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন।

সম্পর্কিত খবর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...
সর্বশেষ সর্বাধিক পঠিত