শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

মেসি - এমবাপ্পের দ্বৈরথে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের লড়াই জমজমাট।

ক্রীড়া প্রতিবেদক
ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি তাই মরক্কোর জন্য ছিল মধুর প্রতিশোধের মঞ্চ। তবে গোলকিপার বুনুর অতিমানবীয় প্রতিরোধ সত্ত্বেও শেষ রক্ষা হলো না আফ্রিকান দলটির। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল বর্তমান রানার্সআপ ফ্রান্স।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ফ্রান্স। প্রথম ৫ মিনিটের মধ্যেই দুইবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা। তবে দুবারই মরক্কোর ত্রাতা হয়ে দেখা দেন গোলরক্ষক ইয়াসিন বুনু।প্রথমার্ধের প্রথম ২০ মিনিটে আক্রমণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতেই। একাধিকবার সুবর্ণ সুযোগ তৈরি করলেও তারা জালের দেখা পায়নি। অন্যদিকে, মরক্কো মূলত প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলার চেষ্টা করলেও প্রথমার্ধে মাত্র একটি শট নিতে পারে, যা ফ্রান্সের রক্ষণভাগকে কোনো পরীক্ষায় ফেলতে পারেনি।ম্যাচের ২৬ মিনিটে প্রতি-আক্রমণ থেকে বল নিয়ে মরক্কোর ডি-বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপ্পে। তাকে বিপজ্জনকভাবে বাধা দিতে গিয়ে ফাউল করে বসেন নুসাইর মাজরাউই। রেফারি সঙ্গে সঙ্গেই ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেও ২৯ মিনিটে বোস্টন স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। তার নেওয়া দুর্বল শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন মরক্কোর প্রাচীর ইয়াসিন বুনু।৩৬ মিনিটে বক্সে দারুণভাবে ঢুকে শট নেওয়া দেজিয়ে দুয়েকে আবারও গোলবঞ্চিত করেন বুনু। বিশ্বকাপে টাইব্রেকারসহ প্রতিপক্ষের নেওয়া ৯টি পেনাল্টির মুখোমুখি হয়ে মাত্র ২টিতে পরাস্ত হয়েছেন বুনু; বাকি ৭টির মধ্যে ৪টি ঠেকিয়েছেন এবং ৩টি শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বুনুর এই অবিশ্বাস্য ও অতিমানবীয় ফর্মের ওপর ভর করেই প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ফরাসি ঝড়ের মুখে মরক্কোর সকল প্রতিরোধ ভেঙে পড়ে। ম্যাচের ৬০ মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৮-এ নিয়ে গিয়ে তিনি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে স্পর্শ করেন।  এটি বিশ্বকাপে সব মিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা সর্বকালের শীর্ষে থাকা মেসির (২১ গোল) চেয়ে মাত্র ১ গোল কম

প্রথম গোলের মাত্র ছয় মিনিটের ব্যবধানে আবারও ধাক্কা খায় মরক্কো। কিলিয়ান এমবাপ্পের দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গায় বল পেয়ে সামনে এগিয়ে যান উসমান দেম্বেলে। এরপর নিচের কোণ লক্ষ্য করে নেওয়া তাঁর নিখুঁত শটে ব্যবধান ২-০ করে ফ্রান্সের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। ম্যাচের ৭৭ মিনিটে গোলদাতা এমবাপ্পেকে তুলে নিয়ে জ্যঁ-ফিলিপ মাতেতাকে মাঠে নামান ফরাসি কোচ যা ফরাসি সমর্থকদের জন্য দুঃশ্চিতার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মাঠের বাইরে এমবাপ্পেকে ফিজিক্যাল সাপোর্ট নিতে দেখে অনেকের ধারণা হয়েছে তিনি ইনজুরি আক্রান্ত হতে পারেন। তবে এই বিষয়ে ফ্রান্স দলের কোনো অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি।

বাকি সময়ে মরক্কোর কোনো চেষ্টাই সফল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই হারের মাধ্যমে বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত যাত্রার সমাপ্তি ঘটল।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

আজকে “দর্পণ” নাটক এর ১ম মঞ্চায়ন

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে কথক নাট্যমঞ্চের নতুন প্রযোজনা মোহিত চট্টোপাধ্যায় রচিত " দর্পণ" নাটক এর ১ম মঞ্চায়ন...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত