শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

কৌশিক ভট্টাচার্য্য'র কবিতা

শুধু তোমার জন্য

কৌশিক ভট্টাচার্য্য

শুধু তোমার জন্য
কৌশিক ভট্টাচার্য্য

তোমার আমার প্রথম দেখাটা মনে আছে?
একটা ভিন্নরকম ব্যাপার ছিলো, তাই না|
সমুদ্র দেখতে গিয়েছিলাম,
তুমিও সেদিন সমুদ্রের ধারে জলকেলি করছিলে|
চুপিসারে তুমি আমায় দেখছিলে
পিছু নিলে, তখন আমি ভয়ে জড়োসড়ো|

একটু ইশারা, একটু আশ্বাস দিলে—
ভয় নেই, ভয় নেই
অদ্ভুত ভঙ্গিমায় তোমার চলন
একপা-দু’পা করে আরো কাছে এলে,
মনে হলো ওড়নাটা হাতে ছুঁয়ে আছো|
আমি চোখের ভাষায় বললাম— ছাড়ো সবাই দেখে নেবে|
আর তুমিতো কি আরও বললে ছাড়বেই না|

সমুদ্রের বাতাসে আমার চুলগুলো ওড়ছে,
তুমি আমার চুলের সুবাসে বিমোহিত|
সূর্য ডুবু ডুবু, বললাম,
‘এবার তো যাও, আরও এসো না|’

তুমি বললে, ফোন করবো নম্বর দাও
আমি একটু চুপ হয়ে গেলাম
তুমি জোর করলে, প্রমিজ করলে
আমায় বিরক্ত করবে না—
কেমন একটা অনুভূতি নাড়া দিয়ে গেলো
সমুদ্র ছেড়ে যেতে ইচ্ছে করছিলো না—
তবু ফিরতে হলো, মন পড়ে রইল সমুদ্রে

ও সমুদ্র, তোমার কাছে তাকে রেখে গেলাম,
যত্নে রেখো|
ও জলপরী, ফিরে আসবো শুধু তোমার জন্য|

সম্পর্কিত খবর

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত