রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রোপিত গাছের যত্ন নিয়ে তার নিরাপদে বেড়ে উঠা নিশ্চিত করতে হবে : জনাব আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : গাছ আমাদের পরম বন্ধু। কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আমরা প্রত্যক্ষ করছি, তাতে গাছ শুধু আমাদের বন্ধু নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনী যুবসংঘের উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় তিনি নিজে কয়েকটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এমন উদ্যোগের জন্য উদ্যোক্তাদের তিনি ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, গাছ রোপণ করে দায়িত্ব শেষ করলেই হবেনা, রোপিত গাছের যত্ন করে তার নিরাপদে বেড়ে উঠা নিশ্চিত করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী, সদস্য সচিব সরোয়ার আলম, ইউনিট বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক, বকুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনিট বিএনপির সদস্য রানা, মুন্না খান, আব্দুল কাদের, ছাত্রদল নেতা হাসান ও হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...
সর্বশেষ সর্বাধিক পঠিত