রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত : ১১ দফা সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১১ জুলাই রাত ৮টায় বিএনপির চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গুলশানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সভায় দলের ইশতেহার বাস্তবায়ন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ১১ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া বেগবান করার নির্দেশ দেওয়া হয়।

আজ রবিবার ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ইমাম, মোয়াজ্জিন, পুরোহিত, ফাদার ও বৌদ্ধ সেবায়েতদের ভাতা প্রদানের মতো অগ্রাধিকার প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে আশা প্রকাশ করা হয় যে, নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বৈঠকে বিরোধী দলের ‘জুলাই সনদ’ ও গণভোট প্রসঙ্গে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়ে দলীয় অবস্থান স্পষ্ট করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া বেগবান করার নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়েছে সভা থেকে। পাশাপাশি যত দ্রুত সম্ভব জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে ‘সফল’ হিসেবে উল্লেখ করে সভায়৷ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। এছাড়া, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি।  পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ‘বড় সাফল্য’ হিসেবে আখ্যায়িত করে সভায় আশা প্রকাশ করা হয়, এর ফলে রোহিঙ্গা সমস্যা সমাধান সহজ হবে।

বৈঠকে দেশে মাদক সমস্যার বিস্তারে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তাঁদের রোগমুক্তি কামনা করা হয়।

সভায় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত