রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব মিলিয়ে একটি খসড়া হিসাব দেখলাম প্রায় ৩০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। হয়তো হিসাবটা আরও বেশি হতে পারে। তাই পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায়, কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। বুধবার ( জুলাই ) বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ক্রাণ বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছে। সার্বক্ষণিক মনিটরিং করছেন সরকারের পক্ষ থেকে।

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই স্থানীয় প্রশাসন এবং সিভিল সার্জনদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেছেন। এলাকার অবস্থা এবং বন্যার পানির অবস্থা সম্পর্কে তিনি জেনেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাগুলো দিয়েছেন। ত্রাণ ও চিকিৎসাসেবার বিষয়ে রিজভী বলেন, মানুষের কাছে যাতে ত্রাণ পৌঁছায়, কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে, তাই খাবার পৌঁছে দিতে হবে। পানিবাহিত যে রোগগুলো হয়, বিশেষ করে চর্মরোগ, আমাশয় ইত্যাদি, এই সমস্ত রোগ নিরাময়ের জন্য তিনি সিভিল সার্জন এবং অন্যান্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে বন্যাকবলিত গ্রামগুলোতে, বাড়িঘরে মানুষের কাছে যাতে ওষুধ পৌঁছায় এবং খাবার পৌঁছায়। তিনি আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলা এদেশের মানুষ যুগ যুগ ধরে করেছে, এখনও করছেন। আমরা বর্তমান প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে আশা করছি, সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, সেগুলোর মাধ্যমে পরিবেশ ঠিক রেখে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর সমাধান সম্ভব হবে।

তিনি বলেন, একটি সচল প্রাকৃতিক পরিবেশকে বাধা দেওয়া, হলে সেটা মৃতপ্রায় হয়ে ঠিক তেমনি নদীকে প্রবাহিত হতে দিতে হবে। খালকে সংরক্ষণ করতে হবে। হাওরকে প্রবাহিত হতে দিতে হবে। স্বচ্ছ পানির প্রবাহ থাকতে হবে। হাওরের ভেতর দিয়ে রাস্তা নিয়ে গিয়ে কারও সুবিধার জন্য কাজ করলে হবে না। এতে পরিবেশ বিঘ্নিত হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য ধ্বংসের উপক্রম হচ্ছে। আমাদের নানা ধরনের মাছ ছিল সেই হাওরে, সেগুলোও বিনষ্ট হচ্ছে। এসময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, পুলিশ সুপার মাসুদ আলম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...
সর্বশেষ সর্বাধিক পঠিত