রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দুর্যোগ পরবর্তী পুনর্বাসন ও প্রস্তুতিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সাম্প্রতিক ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, দুর্যোগ কেটে গেলেও সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণই এখন প্রধান অগ্রাধিকার।

আজ মঙ্গলবার ১৪ জুলাই স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন প্রত্যাশী’র উদ্যোগে নগরীর আগ্রাবাদ মানজুমা প্যালেস বিকাল তিনটায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সাঈদ আল নোমান। এছাড়াও তিনি বিকাল ৪ টায় নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড ও বিকাল ৫ টায় ৮ নম্বর ষোলকবহর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

সাঈদ আল নোমান এমপি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ, ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম এবং জরুরি অবকাঠামো পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় স্থানে খনন, স্লুইস গেট নির্মাণ ও সংস্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সাঈদ আল নোমান বলেন, “দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, এমন একটি টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যতে মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসে।”

তিনি আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড,জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, “জনগণের নিরাপত্তা, পুনর্বাসন এবং একটি দুর্যোগ সহনশীল চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত