শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণসহ তিন দফা দাবি আদায় না হলে আগামীকাল বুধবার ১৫ জুলাই পরীক্ষা শেষে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার ১৪ জুলাই রাত ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে আজকের মতো অবরোধ কর্মসূচি সমাপ্তি ঘোষণার সময় শিক্ষার্থীরা নতুন এই কর্মসূচির কথা জানান। ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দেন।

এর আগে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা মঙ্গলবার সড়কে নামেন। এদিন বিকেলে সায়েন্স ল্যাব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তী সময়ে রাতে আবারও শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
রাত ১০টার দিকে আজকের মতো অবরোধ তুলে নেওয়ার আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ গণমাধ্যম ও উপস্থিত সবার উদ্দেশে চূড়ান্ত আলটিমেটাম দিয়ে বলেন, ‘আজকে রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল আমাদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়িত হবে।’তিনি আরও বলেন, বুধবারের পরীক্ষায় আমরা সবাই অংশ নেব। বুধবার দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এই ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিতে অংশ নেবেন। একই সঙ্গে তিনি সবাইকে বুধবারের এই কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত