রবিবার, জুলাই ১৯, ২০২৬

গণভোটের রায় না মানলে সরকারও মানা হবে না : সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

যে গণভোটের রায়ের ওপর ভিত্তি করে বর্তমান সরকার নিজেদের দাবি করছে, সেই রায় বাস্তবায়ন না করলে সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার ১৮ জুলাই বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, যে গণভোটে ৭০ ভাগ জনগণ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে জনগণ আপনাদের বাধ্য করবে ইনশাআল্লাহ। ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা ৯১ সালের পরে ক্ষমতায় এসে বোঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই। আমরা বলব, জাতির ক্ষতি করে বুঝবেন না, এখনই বুঝুন। তিনি আরও বলেন, আমরা রাজপথে এভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কায়ে ধাক্কায়ে আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।

জনাব শফিকুর রহমান বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে জেলে গিয়েছে। সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, এমনকি স্ত্রীও হারিয়েছে, কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই। সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তুড়ি মেরে তাড়িয়ে দিয়েছে। আপনারা হাজার চেষ্টা করলে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকেই জনগণ পাত্তা দেয় নাই। ডামি ফ্যাসিবাদ আবার কিসের? ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। তিনি আরও বলেন, চব্বিশের একটা চমৎকার স্লোগান ছিল আমাদের সন্তানদের। লেগেছে রে লেগেছে। রক্তে আগুন লেগেছে। রক্তে আগুন ধরাবেন না। এই প্রজন্মের আর পরীক্ষা নেবেন না। এরা পরীক্ষিত। এরা বিজয়ী, এরা বীর।

জামায়াত আমির বলেন, জুলাইকেও ধামাচাপা দেওয়ার জন্য কত কসরত। এইটা ওইটা, ৭১ সাল- অবশ্যই এটি আমাদের গর্বের। এটি আমাদের ইতিহাসের সোনালী অংশ। ২৪ টানতে গিয়ে ৭১ টানতে হবে কেন। ৭১ থাকবে ৭১ এর মর্যাদায়, ২৪ থাকবে তার মর্যাদায়। এই ২৪ আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। ২৪ এর বীরদেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে সে শহীদ হোক আর গাজী হোক, ২৪ নিয়ে কোনো অবহেলা জাতি সহ্য করবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বাঁশখালীতে ‘শুকতারা’ মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রের ত্রান বিতরন

চট্টগ্রাম : আর্ত মানবতার প্রত্যয় নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে 'শুকতারা' মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উদ্যোগে...

দুর্বৃত্তের হামলায় আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্দর যাওয়ার লরিতে চালকের মৃত্যু

সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার সেতু এলাকায় সরু সড়কে দুর্বৃত্তদের অস্ত্রের হামলায় জামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত...

সেমি ফাইনালে ফ্রান্স হয়ে গেলো শক্তিহীন : অনায়াস জয়ে ফাইনালে স্পেন

স্পেন ২ : ০ ফ্রান্স  টুর্নামেন্টে সেরা আক্রমণভাগ ছিল ফ্রান্সের। সেরা রক্ষণ স্পেনের। ডালাসে গতকাল রাতের উভয়ের লড়াইয়ে বিজয়ী হলো স্পেনের রক্ষণভাগ। হঠাৎই বিবর্ণ হয়ে...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

চট্টগ্রাম বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণে রুহুল কবির রিজভী

বাঁশখালী, চট্টগ্রাম : টানা বৃষ্টি আর পাহাড় ধসের কারণে যে প্রবল বন্যা তৈরি হয়েছে, তাতে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। প্রাণিসম্পদ তলিয়ে গেছে। সব...

আর্জেন্টিনা সেমিফাইনালে : ১০ জন নিয়েও লড়াকু সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড ১ : ৩ আর্জেন্টিনা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর শেষ কোয়ার্টার-ফাইনালে ক্যানসাস সিটিতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নিজেদের নাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত