সোমবার, জুলাই ২০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ ক্লাবের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৩২ ক্লাব চট্টগ্রাম এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬।১৭ই জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার চট্টগ্রাম ক্লাবের ফ্যামিলি ডাইনিং হলে অনুষ্ঠিত হয়েছে ক্লাব সদস্যদের বহুল আকাঙ্খািত ও প্রতীক্ষিত নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচন প্রক্রিয়াটি।

চবি ব্যাচ ৩২ ক্লাবের আজীবন সদস্যরা উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন হয় এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে মুহাম্মদ সাজ্জাদুল আনিস টিটো সভাপতি, মুহাম্মদ আক্তার মইনুল হক সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ একরামুল হক অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ছবি : চবি ব্যাচ ৩২ ক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ সাজ্জাদুল আনিস টিটো (মাঝে), সাধারণ সম্পাদক আক্তার মঈনুল হক (ডানে) ও অর্থ সম্পাদক মোহাম্মদ একরামুল হক (বামে)

 

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন পুর্বগঠিত নির্বাচন কমিশনের সদস‍্য ড. মুহাম্মদ ওয়াহিদ আলম, শাহাদাত হোসেন নয়ন এবং নুসরাত জাহান। নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে ভোটগ্রহণ সম্পন্ন করায় উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাচ ৩২-এর সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস উল্টে ১ জন নিহত, আহত ৬

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহন নামের একটি বাস উল্টে একজন নিহত ৬ জন আহত হয়েছেন। রোববার ( ১৯ জুলাই ) সকাল সাড়ে ৮টার...

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, খাল পুনঃখননে বিশেষ গুরুত্ব : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

চট্টগ্রাম : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন ও...

আনোয়ারায় আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার সারাদিন উপজেলার বন্যা কবলিত...

টানা তিন দিন বন্যার্তদের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা সমিতি সংস্থা (ওডিএমএস)

চট্টগ্রাম : চট্টগ্রামে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বাঁশখালীর বিস্তীর্ণ জনপদে নেমে আসে দুর্ভোগে, এমন সংকটের মুহূর্তে মানবিক দায়িত্ববোধকে সামনে রেখে বন্যাদুর্গত...

ফার্মের মুরগিদের জন্যই আপনি আজকে শিক্ষামন্ত্রী : হাসনাত আবদুল্লাহ এমপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজিতে...

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...
সর্বশেষ সর্বাধিক পঠিত