শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিশেষ মার্কিন দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন

অনলাইন ডেস্ক

ছবি : সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত সার্জিও গোর জুলাইয়ের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। সফরের দিন এখনও ঠিক না হলেও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দেশে আসার সঙ্গে সমন্বয় করে এই সফর অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর কোনও মার্কিন দূতের এটাই বাংলাদেশে প্রথম সফর হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল চীন সফরের পর এবং চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি উল্লেখযোগ্য মাত্রা পাওয়ার পর মার্কিন দূতের এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা-ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই এই সফর। সার্জিও গোর মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি ভারতের মার্কিন রাষ্ট্রদূতের পাশাপা‌শি দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমানের আগামী ২৬ জুলাই মালদ্বীপ সফর সম্পন্ন করে দেশে ফিরে আসার কথা রয়েছে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত