রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রাম সিএন্ডএফ ব্যবসায় প্রতিবন্ধকতা দূরীকরণে পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ : সাধারণ সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের সদস্যদের পরিচালনাধীন সিএন্ডএফ টাওয়ারের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটির আহ্বায়ক ও এসোসিয়েশনের ১ম সহসভাপতি মো: নুরুল আবছারের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মো: শফিউল আজম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম, সাধারণ সম্পাদক ও টাওয়ার পরিচালনা কমিটির সদস্য সচিব মো: শওকত আলী। এসময় সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু), ইন্টারনেট কর্পোরেশনের মো: আবু তাহের, এ টু জেড ইন্টারন্যাশনালের মো: আহসান, আরাস এন্টারপ্রাইজের খন্দকার লতিফুর রহমান (আজিম) ও জেকেএম ইন্টারন্যাশনাল এর কাজী আবদুল মাবুদ।

স্বাগত বক্তব্যে এসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, এসোসিয়েশনের সদস্যদের কষ্টার্জিত অর্থে সিএন্ডএফ টাওয়ার নির্মিত হয়েছে। তাই ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সকলের দায়িত্ব। তিনি জমি ক্রয় হতে ভবন নিমার্ণ পর্যন্ত দীর্ঘ পথ চলায় যাঁরা ত্যাগ, শ্রম, পরামর্শ ও নিরলস অবদান রেখে এ স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক মো: শওকত আলী বলেন, এসোসিয়েশনের ২য় প্রকল্পে আরেকটি সুউচ্চ ভবন নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ে জন্য তিনটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। নতুন লাইসেন্সিং বিধিমালায় অধিক্ষেত্র সংযোজনের বিধানসহ সিএন্ডএফ এজেন্টদের স্বার্থবিরোধী বৈষম্যমূলক বিধান বাতিলের জন্য এনবিআর এ লিখিত প্রস্তাব দেয়া হয়েছে। সম্প্রতি অতিভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তায় এসোসিয়েশন থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, সিএন্ডএফ ব্যবসার বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সবধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণে বর্তমান পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ।

সভার সভাপতি মো: নুরুল আবছার ২০২৫ সালের আহ্বায়কের প্রতিবেদন উপস্থাপন করে বলেন, সদস্যদের অর্থায়নে নির্মিত এই ভবন রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে পরিচালনায় টাওয়ার পরিচালনা কমিটি নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে একটি স্পেস ছাড়া ভবনের সব স্পেস ভাড়া দেয়া হয়েছে। সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট এবং ২০২৫ সালের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া, সিএন্ডএফ টাওয়ার পরিচালনা কমিটিতে সৈকত ট্রেডিং এজেন্সীজর মোঃ আবদুল হাই মাসুম, ফরচুন ট্রেডার্সের সাইফুল ইসলাম, এফ এন ট্রেডিং কর্পোরেশন লিঃ এর সৈয়দ আবু জাফর হেলাল-কে সদস্য হিসেবে নির্বাচিত করা হয় এবং কমিটির মেয়াদ তিন বছর পুনঃনির্ধারণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সম্পর্কিত খবর

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত