শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

দুর্যোগের সময় মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম, ২২ জুলাই: মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাঙ্গুনিয়ার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাসপাতালটি।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনা, পরিচালনা কমিটির অনুমোদন এবং হাসপাতালের মার্কেটিং বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন এবং দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেলসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দুর্যোগের এই সময়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, “মানুষের সুস্থতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তবে চিকিৎসাসেবার পাশাপাশি যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও যেকোনো মানবিক সংকটে মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে পার্কভিউ হসপিটাল লিমিটেড।”

তিনি আরও বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি শিক্ষা, সচেতনতা, মানবিক সহায়তা এবং দুর্যোগকালীন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় পার্কভিউ হসপিটাল লিমিটেড দীর্ঘদিন ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম, ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
সর্বশেষ সর্বাধিক পঠিত