বুধবার, জুলাই ২২, ২০২৬

এসএসসি ৯১ চট্টগ্রাম ক্লাবের ৩য় বর্ষপূর্তি ও মিলনমেলা-২০২৬ এর রেজিষ্ট্রেশন শুরু

প্রেস বিজ্ঞপ্তি

প্রিয় বন্ধুগণ,
আসসালামু আলাইকুম/নমস্কার।

পাহাড়, নদী আর সাগরের মিতালীতে গড়া প্রকৃতির অনন্য লীলভূমি আমাদের এই প্রিয় চট্টগ্রাম। একদিকে খরস্রোতা কর্ণফুলী নদী সাগরের বুকে নিজেকে সঁপে দিয়েছে, অন্যদিকে সবুজ পাহাড়ের সারি আর মৃদু হাওয়া এই শহরকে দিয়েছে এক রূপময় রূপ। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের শহরেই হৃদয়ের টানে একত্র হয়েছে এক অন্যরকম বন্ধুত্বের ঠিকানা—এসএসসি ৯১ চট্টগ্রাম ক্লাব।

প্রকৃতির এই সুজলা-সুফলা পরিবেশে আমাদের এই বন্ধুত্বের মেলবন্ধন আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী “১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার” (সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত) পাঁচলাইশ থানা সংলগ্ন “দি কিং অব চিটাগাং”-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ক্লাবটির “৩য় বর্ষপূর্তি ও মিলনমেলা-২০২৬”।

এই বর্ণিল আয়োজনের শুভ সূচনা হিসেবে “আজ ২২ জুলাই ২০২৬, বুধবার, ঠিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে” শুরু হতে যাচ্ছে আমাদের বহুল প্রতীক্ষিত “রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান”। ৯১ ব্যাচের সকল বন্ধুকে স্বতঃস্ফূর্তভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার বিনীত আহ্বান জানাচ্ছি।

আমাদের এই বন্ধুত্বের শেকড় অনেক গভীর। স্মৃতির পাতা উল্টালে আজও ভেসে ওঠে আমাদের সেই শিক্ষাজীবনের সোনালী দিনগুলোর কথা। ১৯৯১ সাল—আমাদের জীবনের এক স্মরণীয় ও অগ্নিপরীক্ষার বছর। ১৯৯১ সালের সেই ভয়াল ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল আমাদের প্রিয় চট্টগ্রামসহ পুরো উপকূলীয় অঞ্চল। সেই ধ্বংসস্তূপের মধ্য থেকেই আমরা জীবনের সাথে যুদ্ধ করে সামনে এগিয়েছি। সেসময়ের এসএসসির পাশের হার এবং তৎকালীন কঠিন শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র আজ বর্তমান প্রজন্মের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তখনকার খাতা মূল্যায়ন পদ্ধতি, কঠোর নম্বর বণ্টন এবং বর্তমানের আধুনিক জিপিএ ব্যবস্থার সাথে তুলনা করলে দুই সময়ের শিক্ষা ব্যবস্থার আকাশ-পাতাল ব্যবধান স্পষ্ট হয়ে ওঠে। সেই কঠিন বাস্তবতার মধ্য দিয়েও আমরা নিজেদের প্রমাণ করেছি, যা আমাদের আজকের এই দৃঢ় বন্ধনের মূল ভিত্তি।

“আমরা আছি বন্ধুর প্রয়োজনে, মানবতার কল্যাণে, আনন্দ আয়োজনে”—এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা পথ চলছি। একে একে সফলতার সাথে আমরা আমাদের ১ম মিলনমেলা ঐতিহ্যবাহী “চট্টগ্রাম বোর্ড ক্লাব লিমিটেডে” এবং ২য় মিলনমেলা ঐতিহাসিক “চট্টগ্রাম ক্লাব লিমিটেডে” সফলতার সাথে সম্পন্ন করেছি। আমাদের সুশৃঙ্খল ও গতিশীল সাংগঠনিক কার্যক্রম, কতিপয় নিবেদিতপ্রাণ বন্ধুর অসাধারণ সাংগঠনিক দক্ষতা এবং সুগঠিত প্যানেলের সময়োপযোগী ও দূরদর্শী ভূমিকার কারণেই প্রতিষ্ঠার এক বছর পার হতে না হতেই ক্লাবটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে বিন্দুমাত্র সময় লাগেনি।

আমাদের ক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত আন্তরিক, প্রাণবন্ত এবং কর্মবীর। আমাদের পুরো এডমিন প্যানেল ক্লাবের জন্য নিবেদিতপ্রাণ এবং এক ও অভিন্ন। আমাদের আড্ডাগুলোর আমেজই আলাদা; বসলেই যেন হাট, দাঁড়ালেই বাজার! সারাদিনের ব্যস্ততা শেষে প্রতিদিন সন্ধ্যায় যে যার কাজ ফেলে ছুটে আসি ক্লাবের টানে, মেতে উঠি অন্তহীন আড্ডায়। এই আড্ডাই আমাদের ক্লান্ত জীবনের সবচেয়ে বড় অক্সিজেন, যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়।

বন্ধুরা, বিগত দিনের মতো এই ৩য় বর্ষপূর্তি ও মিলনমেলাকেও আমাদের নিজেদের মিলনমেলায় পরিণত করতে হবে। আসুন, আজ সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই মহোৎসবকে সফল করে তুলি।

৯১ ব্যাচের সকল বন্ধুকে রেজিস্ট্রেশন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজ শেষ করছি। সবাইকে আন্তরিক আমন্ত্রণ এবং অনেক অনেক শুভেচ্ছা! ধন্যবাদ।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বাঁশখালীতে ‘শুকতারা’ মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্রের ত্রান বিতরন

চট্টগ্রাম : আর্ত মানবতার প্রত্যয় নিয়ে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে 'শুকতারা' মাদকাসক্তি পূর্নবাসন কেন্দ্র। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উদ্যোগে...

দুর্যোগের সময় মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

চট্টগ্রাম, ২২ জুলাই: মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাঙ্গুনিয়ার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া উপজেলার...

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন

ছবি : সংগৃহীত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন চূড়ান্ত করেছে। এর...

ভারতের ককরোচ আন্দোলন কোন পথে?

ভারতের ককরোচ পার্টির আন্দোলনে সংহতি প্রকাশ করতে গিয়ে ভারতীয় কংগ্রেসের অপরিপক্ক নেতা রাহুল গান্ধী মূলত আন্দোলনটিরই বারোটা বাজিয়ে ছাড়লেন। তিনি শুধুমাত্র নিজের ব্যক্তিগত লাভের...

বালুচিস্তানে স্বাধীনতাকামীদের হামলায় ৪৫ জন পাক সেনা নিহত

ছবি : সংগৃহীত বালুচিস্তান : পাকিস্তানের স্বাধীনতাকামী অন্চল বালুচিস্তানে পাকিস্তান  সেনা কনভেয়র উপর ফের বড়সড় আঘাত করেছে বালুচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিএলএ (বালুচিস্তান লিবারেশন আর্মি)-র তরফে...

দেশের সব প্রতিষ্ঠান ও দেশের অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ’ তিনি বলেন,...
সর্বশেষ সর্বাধিক পঠিত