শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বিগত কমিটির সংবর্ধনা, দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক

প্রেস বিজ্ঞপ্তি

ঐতিহ্যের ধারাবাহিকতায় নবযাত্রা শীর্ষক চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দায়িত্ব হস্তান্তর ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সম্প্রতি প্রয়াত নাট্যকর্মী মোহাম্মদ রাসেল-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বিগত কার্যকরী পরিষদের সভাপতি খালেদ হেলাল এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি শুভ্রা বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিগত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম।

স্বাগত বক্তব্যে মুহাম্মদ শাহ্ আলম বলেন, ‘সাংগঠনিক ধারাবাহিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রামের নাট্য আন্দোলন আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।’

এরপর বিগত কার্যকরী পরিষদের সভাপতি খালেদ হেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম এবং অর্থ সম্পাদক রঘু নন্দী সংগঠনের গঠনতন্ত্র, ব্যাংকিং-সংক্রান্ত নথিপত্র, আর্থিক দলিল, অফিসিয়াল সিল, প্রকাশনা, ডিজিটাল তথ্যভাণ্ডার, ফেসবুক পেজ, ই-মেইল, হোয়াটসঅ্যাপ অ্যাডমিনসহ প্রয়োজনীয় সাংগঠনিক দলিলপত্র আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদকের কাছে হস্তান্তর করেন। উভয় পক্ষ দায়িত্ব হস্তান্তর ও গ্রহণপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করেন।

পরে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। চট্টগ্রামের নাট্যকর্মীদের পক্ষ থেকে নবনির্বাচিত পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিগত সভাপতি খালেদ হেলাল। এছাড়া অরিন্দম নাট্য সম্প্রদায়-এর পক্ষ থেকে নাট্যজন আকবর রেজা ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বক্তব্যে নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, মুনির হেলাল, রবিউল আলম, ড. কুন্তল বড়ুয়া এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ চৌধুরী নবনির্বাচিত কার্যকরী পরিষদকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম দীর্ঘদিন ধরে নাট্য আন্দোলনের ঐক্য, সাংগঠনিক শক্তি ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। তারা নতুন পরিষদের সফলতা কামনা করেন এবং চট্টগ্রামের নাট্য আন্দোলনকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।’

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শামসুল কবীর লিটন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘সকল সদস্যদল ও নাট্যকর্মীদের সহযোগিতা নিয়ে ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও গতিশীল করে তুলতে নবনির্বাচিত পরিষদ আন্তরিকভাবে কাজ করবে।’

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে বিগত কার্যকরী পরিষদের সদস্যদের ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।

ছবি : চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং নবনির্বাচিত কমিটির অর্থ সম্পাদক শ্রী সন্জীব ভট্টাচার্য্য কে সম্মাননা প্রদান করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কুন্তল বড়ুয়া। 

 

সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি শুভ্রা বিশ্বাস বলেন, “চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সকল সদস্যদলের সম্মিলিত সংগঠন। ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সাংগঠনিক মূল্যবোধকে ধারণ করে আমরা চট্টগ্রামের নাট্য আন্দোলনকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করব।”

অনুষ্ঠানে ফোরামের মূল পরিষদের সদস্যবৃন্দ, সদস্যদলের প্রতিনিধিগণ, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...
সর্বশেষ সর্বাধিক পঠিত