শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় লক্ষণের বিরুদ্ধে আদালতে বর্ষার মায়ের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় সাত বছরের শিশু মারজানা হক বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন ভিকটিমের মা মামলার বাদী ঝর্ণা বেগম। এসময় তিনি কান্নায় ভেঙে পড়লে আদালতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাক্ষ্য গ্রহণের বিষয়ে

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, কোতোয়ালী থানার সাত বছর বয়সী শিশু মারজানা হক বর্ষা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে মামলাটি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছিলেন। এসময়
মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি প্রদানকারী ভিকটিমের মা মামলার বাদী ঝর্ণা বেগমকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

এদিকে আদালতে দেওয়া জবানবন্দিতে ঝর্ণা বেগম বলেন, ২০২২ সালের ২৪ অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার বাসা থেকে চিপস কিনতে বের হওয়ার পর তার মেয়ে মারজানা হক বর্ষা আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরদিন কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের তিন দিন পর ২৭ অক্টোবর বিকেলে জামালখানের লিচুবাগান এলাকার একটি ড্রেনে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় বর্ষার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত লক্ষ্মণ কান্তি দাশকে গ্রেপ্তার করে।

তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে ডকে থাকা অভিযুক্তকে শনাক্ত করেন। মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত