রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাঁশখালীতে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস চট্টগ্রামের মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রবিবার ২৬ শে জুলাই উপজেলার পশ্চিম সাধনপুর দীঘির পাড়া এলাকায় (মেজর শরীফের বাড়ীর উঠোনে) ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস, চট্টগ্রাম এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। চিকিৎসা প্রদান করেন ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস এর প্রেসিডেন্ট ডাঃ সেলিনা হক এবং ডা. রিয়াহুল জান্নাত, ডা. মুজতাহিদ জামান (ইরাম), ডা. পূজা পাল, ডা. তানিয়া সুলতানা, ডা. রোয়েনা নাঈম, ডা. জাহিদ হাসান, ডা. তামান্না আক্তার এবং ডা. দীপ্ত দাস তীর্থ। তাঁরা বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। আয়োজক ক্লাবটির এক্সিকিউটিভ কমিটির সদস্য ফারহানা মোস্তফা লিজার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেডিকেল ক‍্যম্পটিতে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, সাধনপুর ইউনিয়নের মাস্টার সাইফুর রহমান, মো. হুমায়ুন কবির, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব৺আশখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরাও এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, বন্যা-পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এ ধরনের মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত