রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমানের সাথে ভারতীয় হাইকমিশনা দীনেশ ত্রিবেদীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে কোনো বিশেষ বিষয়ে নয়, কেবল দুই দেশের সম্পর্ক উন্নীতকরণে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, বিশেষ বিষয়েও কথা না হলেও দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীতকরণে আলোচনা করেছেন।আগামীতে দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নিতেও তারা একমত হয়েছেন বলেও জানান। আজ বুধবার ২৯ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাইকমিনারের সঙ্গে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। আমরা বিস্তারিত বিষয় নিয়ে আলাপ করিনি। এই বিষয়ে আমরা দুজন একমত পোষণ করি, যেন আগামীতে আমাদের দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে সার্বভৌম সমতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব। কোনো বিশেষ বিষয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয়নি। কেবল দুই দেশের সম্পর্ক সাধারণভাবে উন্নীতকরণে আলোচনা করেছি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি রিভিউ করছি। এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব, সেটা দ্রুত জানাব।’

দুই দেশের মধ্যে কোনো উদ্বেগের বিষয়ে আলোচনা হয়েছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আজকে আমরা বিশেষ বিষয়ে কথা বলিনি। কিছু কিছু ইরিটেশন (অস্বস্তি) আছে; উনি জানেন, আমিও জানি। এগুলো নিরসন খুবই প্রয়োজন।’ কূটনৈতিক রীতি অনুযায়ী আজকের বৈঠক সৌজন্য সাক্ষাৎ। বিশেষ ইস্যুতে ‘কথা বলার সময় পড়ে আছে’ বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত