শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার – মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

 

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আজ শুক্রবার ৩১ জুলাই দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশনাটি সবার সামনে তুলে ধরেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ধর্মবিশ্বাস, ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল কাউকে পকেটে নেওয়ার চেষ্টা করলে ধর্মবাদী মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না।’ তিনি আরো বলেন, ‘যখনই ধর্মবিশ্বাসকে, চর্চাকে কোনো মহল একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে ধর্মবান মানুষ ওই ধর্মব্যবসায়ীকে চিহ্নিত করবেন। রাজনৈতিক নেতাদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য। যতক্ষণ পর্যন্ত জনগণ তার জন্য কল্যাণকর মনে করবে, ততক্ষণ পর্যন্ত সেই দল, সেই মার্কা জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে।’

কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্য নেতারা সম্মেলনে বক্তব্য দেন। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী রাখাল চন্দ্র দে এবং বিজয়কৃষ্ণ দে-কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

সম্পর্কিত খবর

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

ছবি : সংগৃহীত   চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসের চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত