রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং তা আরও বেড়েছে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ফাইল ফটো : ডা. শফিকুর রহমান

 

ত্রয়োদশ জাতীয় সংসদের বৃহত্তম বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি করেছেন , বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং তা আরও বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। আজ শুক্রবার ৩১ জুলাই সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকলে এসব অনিয়ম কেন বন্ধ হচ্ছে না। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিকরা, এরপর ছাত্র জনতা, তাই তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় থাকতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত থাকা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।’ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...
সর্বশেষ সর্বাধিক পঠিত