শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

গবেষণায় প্রতিযোগিতা বাড়াতে হবে, তবেই এগোবে বিশ্ববিদ্যালয় : সাঈদ আল নোমান এমপি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম : বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণায় প্রতিযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদান করে না, জ্ঞান সৃষ্টি করে এবং আলোকিত মানুষ গড়ে তোলে। তাই গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের আরও বেশি শেখানোর পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানের ক্ষেত্র নয়। বিশ্ববিদ্যালয় আলোকিত মানুষ তৈরি করে। বিশ্ববিদ্যালয় জ্ঞান শুধু বিতরণ করে না, জ্ঞান সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতা হবে গবেষণার। কীভাবে শিক্ষার্থীদের আরও বেশি শেখানো যায় এবং আরও বেশি আলোকিত করা যায়, তা নিয়েই কাজ করতে হবে। সিভাসুতে সেই কাজগুলো হচ্ছে। এজন্যই এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারব না। জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে পথে চলার প্রেরণা দিয়েছে, সে পথে এগোতে হলে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা আলোকিত সমাজ নির্মাণে সহায়ক হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো যেন কোনোভাবেই কলুষিত না হয়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ নষ্ট হয়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান তার কাজ করতে পারে না। এজন্য শিক্ষক, প্রশাসক ও রাজনীতিবিদদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সব যোদ্ধার লক্ষ্য ছিল সমাজ পরিবর্তনের মাধ্যমে জাতি গঠন। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে শুধু অনুসারী নয়, চিন্তার নেতা তৈরি হবে।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং সিভাসু শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক ও ড. মেহের নাহিদ। শুরুতে বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত